এক্সপ্লোর

পুঞ্চে ফের ব্যাট-হানা, নিহত ২ জওয়ান, খতম এক জঙ্গিও

জম্মু: ফের পাকিস্তান সেনার বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) হানায় নিহত হলেন দুই সেনা জওয়ান। খতম এক ব্যাট-জঙ্গি।

সেনা সূত্রে খবর, এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখায় সেনা প্যাট্রলিং টিমের ওপর আচমকা হামলা চালায় ব্যাট-বাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় ফৌজও। গুলি বিনিময়ে দুই জওয়ান মারা যান। সেনার জবাবি গুলিতে খতম হয়েছে এক জঙ্গি। আহত আরও এক। আহত ব্যাট সদস্যকে ফিরিয়ে নিয়ে যায় পাক সেনা।

সাধারণত, পাক সেনার ব্যাট-বাহিনী তৈরি হয় স্পেশাল ফোর্স ও জঙ্গিদের নিয়ে। সেনা জানিয়েছে, এদিন দুপুর ২টো নাগাদ তারা হামলা চালায়। সেই সময় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ করছিল পাক সেনা। উদ্দশ্য ছিল, ব্যাট-কে কভারিং ফায়ার দেওয়ার।

এক সেনা আধিকারিক জানান, ভারতের দিকে প্রায় ৬০০ মিটার ঢুকে পড়েছিল ব্যাট-বাহিনী। এমনকী, তারা ভারতীয় ছাউনির থেকে মাত্র ২০০ মিটার দূরে ছিল। প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তিনবার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালাল পাক ব্যাট-বাহিনী।

WhatsApp Image 2017-06-22 at 8.57.46 PM

WhatsApp Image 2017-06-22 at 8.57.45 PM

নিহত ২ জওয়ান হলেন নায়েক যাদব সন্দীপ সারজেরাও এবং সিপাই মানে সবন বালকু। দুজনই মহারাষ্ট্রের বাসিন্দা।

অন্যদিকে, উত্তর কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখে দেয় সতর্ক বাহিনী। জওয়ানদের গুলিতে খতম হয়েছে এক জঙ্গি। জানা গিয়েছে, কুপওয়াড়া জেলার কেরন সেক্টরে নিয়ন্ত্রণরেখা দিয়ে একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে।

জঙ্গিদের দেখতে পেয়েই চ্যালেঞ্জ জানায় সেনা। দুপক্ষের মধ্যে কিছুক্ষণ গুলি বিনিময় হয়। তাতেই এক জঙ্গি খতম হয়। শেষ খবর মেলা পর্যন্ত, বাকি জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় চিরুনি-তল্লাশি চালাচ্ছে সেনা।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget