এক্সপ্লোর

বিমানের টিকিটের দাম বেঁধে দেওয়ার প্রস্তাব সংসদীয় কমিটির, উল্টো ফল হবে, দাবি মন্ত্রীর

নয়াদিল্লি: সংসদীয় কমিটি বিমান সংস্থাগুলির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ করে বিমানের টিকিটের দাম বেঁধে দেওয়ার প্রস্তাব দিলেও, রাজি নন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু। তাঁর যুক্তি, এর ফলে উল্টে বিমানের টিকিটের দাম অনেক বেড়ে যাবে। গতকাল বিমানের টিকিট প্রসঙ্গে পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সংসদের স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে রাজ্যসভায়। এই রিপোর্টে বলা হয়েছে, ‘আগাম টিকিটের দামের দশ গুণ অর্থ আদায় করছে বিমান সংস্থাগুলি। বিমান সংস্থাগুলির উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়ার অর্থ এই নয় যে তারা মানুষকে যথেচ্ছ শোষণ করার অধিকার পাবে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী বিমান সংস্থাগুলির এই শোষণের কথা জানেন। কিন্তু তা সত্ত্বেও বিমানের টিকিটের দাম বেঁধে দেওয়ার বিষয়ে তাঁর কোনও সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না। তাই এই কমিটি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে সব ক্ষেত্রে বিমানের টিকিটের দামের উর্ধ্বসীমা নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে।’ রাজু অবশ্য সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সাবা বছরের টিকিটের দাম পর্যালোচনা করে দেখেছি, মাত্র ১.৭ শতাংশ ক্ষেত্রে টিকিটের দাম স্বাভাবিকের চেয়ে বেশি। টিকিটের দাম নিয়ন্ত্রণ করলে ৯৮ শতাংশ ক্ষেত্রে দাম বেড়ে যাবে।’ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহার আবার দাবি, সারা বিশ্বে যেভাবে বিমানের টিকিটের দাম নির্ধারণ করা হয়, ভারতেও সেই নীতি অনুসরণ করা হয়। তা সত্ত্বেও কারও যদি অভিযোগ থাকে, তাহলে ডিজিসিএ বা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ায় অভিযোগ জানাতে পারেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের

ভিডিও

BJP News: কাউন্টিং নিয়ে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। জেলায় জেলায় দলীয় প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক
Tmc vs Bjp: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্যামেরাহীন ঘরে পোস্টাল ব্য়ালট বক্স ঢোকানোর অভিযোগ তৃণমূলের।
WB Assembly Election 2026: নির্বিঘ্নে ভোটগণনা করতে অতিরিক্ত অবজার্ভার নিয়োগ নির্বাচন কমিশনের
WB Assembly Election 2026: পুনর্নির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবিতে পথে নামলেন মহিলারা | ABP Ananda
WB Assembly Vote: ভোটযুদ্ধে নেমেছে শান্তনু ঠাকুরের স্ত্রী ,ভোটের ফল বেরোনোর আগে কীভাবে কাটছে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget