এক্সপ্লোর

সংসদের সেন্ট্রাল হলে বিদায়ী সংবর্ধনা, আবেগপ্রবণ প্রণব

নয়াদিল্লি: দীর্ঘ সময় রাজ্যসভা, কখনও আবার লোকসভা। এই সংসদের সঙ্গে তাঁর জীবন ওতপ্রোতভাবে জড়িত। আর সেই সংসদই যখন তাঁকে বিদায়ী সম্বর্ধনা জানাল, তখন আবেগপ্রবণ হয়ে উঠলেন প্রণব মুখোপাধ্যায়। একদা ইন্দিরা গাঁধী মন্ত্রিসভার নম্বর টু বিদায়বেলায় তাঁর মেন্টর সম্পর্কে ভূয়সী প্রশংসা করলেন। এদিন প্রণব বলেন, ‘আমার জীবনের ৩৭টা বছর আমি কাটিয়ে দিয়েছি এক জন সাংসদ হিসেবে। যখন আমার বয়স মাত্র ৩৪ বছর, তখন আমি সুযোগ পেয়েছিলাম পোড় খাওয়া রাজনীতিকদের সঙ্গে এই দেশের সেবা করার।’ ইন্দিরা জমানার খুঁটিনাটি যাঁর নখদর্পণে, সেই প্রণবের মুখে উঠে এল প্রয়াত প্রধানমন্ত্রীর গল্পও। প্রণব মানেই সবাইকে একসঙ্গে নিয়ে চলার মানুষ। ঐকমত্যের রাজনীতিতে বিশ্বাসী বাঙালি ব্রাহ্মণ সন্তানের স্মৃতিচারণায় তাই উঠে এল তাঁর রাজনৈতিক জীবনে দেখা বিরোধী হেভিওয়েটদের কথাও। বললেন, ‘কোনও কখনও আমি আডবাণীজির পরামর্শও মেনে চলেছি এবং সনিয়াজির কাছ থেকে নিঃশর্ত সমর্থন পেয়েছি। মনমোহন সিংহও আমাকে সাহায্য করেছেন। ইন্দিরাজি ছাড়া আমি যাঁদের দ্বারা প্রভাবিত হয়েছি, তাঁরা হলেন বাজপেয়ী ও নরসিমা রাও।’ মোদী জমানায় যে ভাবে জিএসটি বিল পাশ হয়েছে, রবিবার তার প্রশংসা যেমন শোনা গিয়েছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মুখে, তেমনই মোদী সরকার মাঝেমধ্যেই যেভাবে অর্ডিন্যান্স জারি করতে অভ্যস্ত, তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। সরকার এবং বিরোধী, দু’পক্ষেই পরামর্শ দিয়েছেন ৮১ বছরের প্রবীণ রাজনীতিবিদ। বলেছেন, ‘সংসদ হল বিতর্ক এবং আলোচনার জায়গা। সংসদে অচলাবস্থায় বিরোধীদেরই বেশি ক্ষতি হয়।’ এ প্রসঙ্গেই বলতে গিয়ে প্রণব হেঁটেছেন স্মৃতির সরণি বেয়ে। তাঁর আমলে সংসদে যে বাগ্মীদের তিনি দেখেছেন, একে একে তাঁদের নাম উঠে এসেছে বিদায়ী রাষ্ট্রপতির মুখে। সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে দাঁড়িয়ে বক্তৃতার শুরুতেই বলেছিলেন, তিনি এই সংসদেরই সৃষ্টি। আর রাষ্ট্রপতি হিসাবে রবিবারই শেষবার গণতন্ত্রের এই মন্দির ছাড়লেন প্রণব মুখোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget