এক্সপ্লোর

উপ-নির্বাচনে জয়ী গোয়ার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিজেপি নীতিহীন কাজ করেছে, অভিযোগ কংগ্রেসের

পানাজি: পানাজি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জিতলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী গিরিশ ছোড়নকরকে ৪,৮০৩ ভোটে হারিয়ে দিয়েছেন। পর্রীকরের প্রাপ্ত ভোট ৯,৮৬২। এ বছরের মার্চে গোয়া ফরোয়ার্ড পার্টি, এমজিপি ও নির্দল বিধায়কদের সমর্থনে গোয়ায় সরকার গঠন করে বিজেপি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদ ছেড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন পর্রীকর। নিয়ম অনুযায়ী তাঁকে সাংসদ পদ ছেড়ে বিধায়ক হতে হত। এ মাসের ২৩ তারিখ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে জিতে এবার বিধায়ক হলেন পর্রীকর। গোয়ার ভালপই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জিতেছেন বিজেপি প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। তাঁর জয়ের ব্যবধান ৯,২৯৭ ভোট। এদিকে দুটি আসনে হেরে বিজেপির বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ তুলল গোয়া কংগ্রেস। দলের গোয়া শাখার সভাপতি শান্তারাম নায়েকের দাবি, খাতায় কলমে জয়ী হলেও নৈতিক পরাজয় হয়েছে বিজেপির, কারণ ওদের প্রার্থীরা প্রচারের সময় সরকারি ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের কাজের টোপ দিয়েছেন, যা নীতিহীন কাজ। দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীরা বিধায়ক না হয়েও মন্ত্রী হয়ে বসেছেন, ভোটারদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি। গোয়া বিজেপির সাধারণ সম্পাদক সদানন্দ তানাওয়াড়ে অবশ্য অভিযোগ উড়িয়ে কটাক্ষ করেন, দুটি আসনেই হেরে হতাশাই ফুটে উঠছে কংগ্রেসের কথায়। নায়েক অবশ্য স্বীকার করেছেন, দুটি কেন্দ্রে কংগ্রেসের শক্ত ভিত নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget