এক্সপ্লোর

অসুস্থ লালুর সেবায় বাড়িতেই ৮ দিন মোতায়েন সরকারি হাসপাতালের তিন ডাক্তার, দুই নার্স, ভোগান্তি রোগীদের

পটনা: বিহারে স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশার কথা অস্বীকার করতে পারবে না খোদ সরকারও। হাসপাতালগুলিতে তো নেই-রাজ্য। নেই পর্যাপ্ত ওষুধ-যন্ত্রপাতি ও ডাক্তার। এজন্য রোগীদের সমস্যার মুখে পড়তে হয়। কিন্তু এবার সেই অভাবে আক্রান্ত হাসপাতাল থেকেই কয়েকজন ডাক্তারকে নিয়ে গিয়ে মোতায়েন করা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সেবায়। ফলে স্বাভাবিকভাবেই চরম ভোগান্তি হল রোগীদের। আসলে বাবা-র স্বাস্থ্যে ২৪ ঘন্টা নজরে রাথার জন্য ১০, সার্কুলার রোডের সরকারি বাংলোয় মেডিক্যাল টিম পাঠিয়েছিলেন লালুর মন্ত্রীপুত্র তেজপ্রতাপ যাদব।ওই বাংলোতেই বাবা ও মা রাবড়ি দেবীর সঙ্গে থাকেন তেজ। বিহারের স্বাস্থ্যমন্ত্রী তেজের নির্দেশে ইন্দিরা গাঁধী ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আইজিআইএমএস)-এর তিন ডাক্তার ও ২ নার্সের ওই মেডিক্যাল টিম গত ৩১ মে থেকে ৮ জুন, পর্যন্ত লালুর বাড়িতে পাঠানো হয়েছিল। লালু সেরে ওঠার পরই ওই ডাক্তার ও নার্সদের  ছুটি হয়। সরকারি হাসপাতালের ডাক্তার ও নার্সদের এভাবে বাবার সেবায় পাঠানোর যে সিদ্ধান্ত তেজ নিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য এ সব প্রশ্নের থোড়াই কেয়ার করেন তেজ। কারণ, গত বছরের এপ্রিলে সরকারি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নিজেদের বাসভবনের সামনে মোতায়েন রেখেছিলেন তেজ। ১০৮ পরিষেবার অন্তর্ভূক্ত ওই অ্যাম্বুলেন্সে রয়েছে ভেন্টিলেটর, ইকো কার্ডিও গ্রাফ মেশিন, ডিফিব্রিলেটর ও প্যারামেডিক্যাল কর্মী। জরুরি পরিষেবার জন্যই ওই অ্যাম্বুলেন্স। এ ধরনের অ্যাম্বুলেন্স নিজেদের বাসভবনের বাইরে রাখা নিয়ে বিরোধীদের হৈচৈয়ের পর সেটি সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু ওই ঘটনাতেও অজুহাতের অভাব হয়নি তেজের। স্বাস্থ্যমন্ত্রীর সাফাই ছিল, তাঁর সঙ্গে যাঁরা দেখা করতে আসেন, তাঁদের জন্যই ওই অ্যাম্বুলেন্সটি রাখা হয়েছিল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget