এক্সপ্লোর

ধর্ষণ, যৌন নিগ্রহের জন্য শাস্তি দেওয়া হোক নির্যাতিতাকেও, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

নয়াদিল্লি: ধর্ষণ, যৌন নিগ্রহ, পিছু নেওয়ার মত অপরাধে মেয়েদেরও শাস্তি দেওয়া হোক। এই মর্মে সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে একটি জনস্বার্থ মামলা। এতে বলা হয়েছে, এ ধরনের অপরাধে মহিলাদের মত পুরুষরাও একইভাবে নির্যাতিত হতে পারেন। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, ব্যভিচারের সাজা লিঙ্গ নিরপেক্ষ হতে পারে কিনা। সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এই মামলায়। এখনকার আইন হল, যদি কোনও পুরুষ কোনও মহিলার বিরুদ্ধে এ ধরনের অপরাধের অভিযোগ করেন, তবে সেই মহিলার কোনও শাস্তি হয় না, কারণ ১৫৮ বছরের পুরনো ভারতীয় দণ্ডবিধির বিশ্বাস, মেয়েরা এ ধরনের কাজ করতে পারেন না। জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ঋষি মালহোত্রা। তাঁর বক্তব্য, অপরাধের কোনও লিঙ্গ হয় না, আইনও লিঙ্গ নিরপেক্ষ। মহিলারাও একই কারণে অপরাধ করেন, যে কারণে করেন পুরুষরা। আইনের তাই অপরাধীর মধ্যে ভেদাভেদ করা উচিত নয়, যেই অপরাধ করুন, তিনিই আইন অনুযায়ী দোষী। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২২২ জন ভারতীয় পুরুষের মধ্যে ১৬.১ শতাংশ যৌনতায় লিপ্ত হতে বাধ্য হয়েছেন। মেয়েদের ধর্ষণ নিয়ে যেমন গবেষণা হয়, পুরুষদের ধর্ষণ নিয়ে তার এক শতাংশও হয় না। কিন্তু বহু পরিসংখ্যান বলছে, পুরুষরাও ধর্ষিত হন, আর তার সংখ্যা আমরা যতটা মনে করে থাকি তার থেকে অনেক বেশি। দেখা গিয়েছে, বয়স, লিঙ্গ ও ভূগোলের বাধ্যবাধকতাকে না মেনেই হয় ধর্ষণ। তাই এ ধরনের অপরাধ লিপিবদ্ধ করতে ও জনসমক্ষে আনতে লিঙ্গ নিরপেক্ষ আইন সময়ের প্রয়োজন বলে মামলাটিতে দাবি করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget