এক্সপ্লোর

টার্গেট ১০ কোটি! দেশে মোট করদাতার সংখ্যা দ্বিগুণ করার নির্দেশ মোদীর

নয়াদিল্লি: দেশে করদাতাদের সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ করতে হবে। কর-আধিকারিকদের নতুন টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দু-দিন ব্যাপী বার্ষিক কর-প্রশাসকদের সম্মেলনের উদ্বোধনী বক্তৃতা পেশ করতে গিয়ে মোদী জানান, প্রশাসন দাঁড়িয়ে রয়েছে পাঁচটি স্তম্ভের ওপর – রাজস্ব, দায়বদ্ধতা, সততা, তথ্য এবং ডিজিটাইজেশন (সংক্ষেপে RAPID)। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের উচিত আইনকে সম্মান জানানো। একইভাবে আইন ভঙ্গকারীদের মনেও ভয় থাকাটা জরুরি। প্রধানমন্ত্রী মনে করেন, কর আদায়কারীদের ভয় পাওয়ার কিছুই নেই। তাঁর মতে, ট্যাক্সমেন ও কমন-ম্যানের মধ্যে একটা বিশ্বাসের সেতু থাকা প্রয়োজন। দেশের অগ্রগতির জন্য গোটা কর-দেওয়ার প্রক্রিয়ার ডিজিটাইজেশনের পক্ষে জোর সওয়াল করেন মোদী। তিনি বলেন, কর দিতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি হওয়াটা বাঞ্ছনীয় নয়। মোদী বলেন, সকলেই কর-ফাঁকি দিচ্ছেন, এমনটা ভাবা উচিত নয় কর-আদায়কারীদের। সাধারণ মানুষের সঙ্গে তাঁদের নম্রভাবে ব্যবহার করা উচিত। যদিও, এর সঙ্গেই কর-আধিকারিকদের সামনে নতুন টার্গেটও দিয়ে আসেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, দেশের মোট করদাতাদের সংখ্যা যাতে ১০ কোটি পৌঁছয়, সেজন্য বিশেষ দায়িত্ব নিতে হবে। প্রসঙ্গত, বর্তমানে দেশে মোট করদাতার সংখ্যা ৫.৪৩ কোটি।  

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন, ভবানীপুরের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Abhishek Banerjee | 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Arup Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের পুলিশি তলব
SSC News: লক্ষ্য দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, নতুন SSC চেয়ারম্যান IAS দুষ্মন্ত নারিয়ালা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget