এক্সপ্লোর

আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রথম স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জঙ্গলা (বিজাপুর): আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় প্রথম স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ছত্তিসগঢ়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুরে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁর সফরের আগেই সিআরপিএফ-এর ছাউনিতে হামলা চালায় মাওবাদীরা। তবে এই হামলায় হতা-হতের খবর নেই। কয়েকদিন আগেই একটি বাসে আইইডি বিস্ফোরণে দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয় এবং পাঁচজন জখম হন। তারপরেও দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বিজাপুরে গেলেন মোদী। আজ জঙ্গলা ডেভেলপমেন্ট হাবও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এই ডেভেলপমেন্ট হাবটি যে পঞ্চায়েত অঞ্চলে অবস্থিত, সেটি আদর্শ পঞ্চায়েত হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্থানীয় পঞ্চায়েতের কর্তাদের সঙ্গে কথা বলেন মোদী। তিনি বস্তারে ইন্টারনেট প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধনও করেন। ৪০ হাজার কিমি দীর্ঘ ফাইবার অপটিকস কেবলের মাধ্যমে বিজাপুর, নারায়ণপুর, বস্তার, কাঁকের, কোন্দাগাঁও, সুকমা ও দান্তেওয়াড়া জেলায় এই ইন্টারনেট প্রকল্প চালু হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চতুর্থবার ছত্তিসগঢ় সফরে গেলেন মোদী। এ বছরের শেষদিকে এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ। তিনি আজ সাতটি গ্রামে ব্যাঙ্কের শাখারও উদ্বোধন করেন। গ্রামীণ বিপিও কেন্দ্রও পরিদর্শন করেন মোদী। ১,৭০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ে তৈরি হতে চলা সড়ক ও সেতু প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget