এক্সপ্লোর

'জামিনে থাকা' বীরভদ্র সরকারকে হটান! হিমাচলে ভোটপ্রচারের সূচনা মোদীর

বিলাসপুর (হিমাচল প্রদেশ): হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের সরকার এখন 'জামিনে রয়েছে' বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এখানে বিজেপির বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা করে রাজ্যবাসীকে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার ডাক দেন তিনি। বীরভদ্রের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন ও ঘোষিত আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ রয়েছে। সে ব্যাপারে মোদীর কটাক্ষ, কংগ্রেস বীরভদ্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে কারণ গোটা দলটাই দুর্নীতির পথগামী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পুরো পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, জামিনে রয়েছে। কয়েকজন কংগ্রেস নেতাকে জিজ্ঞাসা করেছিলাম, কেন বীরভদ্রকে সরানো হচ্ছে না। তাঁরা বললেন, গোটা কংগ্রেসের ওপরতলার নেতৃত্বই জামিনে রয়েছে, কী করে ব্যবস্থা নেবে! এদিন বিলাসপুরের কোঠিপুরায় প্রস্তাবিত এইমস-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বিজেপির সমাবেশে মোদী দাবি করেন, কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এনডিএ-র বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। ২০১৪-র আগে পর্যন্ত সংবাদপত্রগুলির পাতাজুড়ে থাকত দুর্নীতির খবর, কোলগেট বা টু জি কেলেঙ্কারির খবর। জামিনে থাকা বীরভদ্র সরকারকে 'ছুঁড়ে ফেলা'র ডাক দেন মোদী। তিনি বলেন, হিমাচল বিজেপি শাসনের রাশ হাতে তুলে নিয়ে রাজ্যবাসীকে স্বচ্ছ ও যোগ্য সরকার উপহার দেওয়ার স্বপ্ন পূরণে তৈরি। প্রধানমন্ত্রীর দাবি, এনডিএ সরকার উন্নয়নে বিশ্বাসী। বর্তমানে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ১৩টি বড় প্রকল্প কার্যকর হচ্ছে হিমাচলে, যার ফলে রাজ্যে আর্থিক উন্নয়নে গতি বাড়বে, কর্মসংস্থান হবে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget