এক্সপ্লোর

‘বাবা-মা ঝগড়া করে, মরতে চাই’, রাষ্ট্রপতিকে চিঠি ১৫ বছরের কিশোরের, তদন্তের নির্দেশ পিএমও-র

মঙ্গলবার পিএমও থেকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ভাগলপুরের জেলা প্রশাসনকে।

ভাগলপুর: বাবা-মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া। অভিভাবকদের আন্তরিকতাহীন সম্পর্ক প্রভাব ফেলছে একমাত্র ছেলের জীবনে। পড়াশুনায় তৈরি হচ্ছে বাধা। স্বেচ্ছামৃত্যুর আবেদন করে রাষ্ট্রপতির কাছে চিঠি ১৫ বছরের ছেলের। ২ মাস আগে ওই কিশোরের লেখা চিঠি প্রধানমন্ত্রীর দফতরের নজরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মঙ্গলবার পিএমও থেকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ভাগলপুরের জেলা প্রশাসনকে।

স্বেচ্ছামৃত্যুর আবেদন করা ওই কিশোরের জন্ম বিহারে। তবে বাবার কর্মস্থলের কারণে এখন ও ঝাড়খণ্ডে থাকে। সেখানেই ওই কিশোরের বাবা রাজ্যের গ্রামোন্নয়ন দফতরের আধিকারিক।  দেওঘরে তাঁর পোস্টিং। অন্যদিকে, মা পটনার একটি ব্যাঙ্কে সহযোগী ম্যানেজার। ২ জনের সম্পর্কের তিক্ততায় অতিষ্ঠ হয়ে উঠেছে তাঁদের একমাত্র সন্তান। উপায় না পেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখে সে স্বেচ্ছামৃত্যুর আবেদন করে এবং অভিযোগ জানায়, তার ক্যান্সার আক্রান্ত বাবাকে কিছু সমাজবিরোধী খুনের হুমকি দিচ্ছে। আর এই হুমকির নেপথ্যে রয়েছেন তারই মা!

কিশোরের দাদু ও কাকা ২ জনই কিশোরের মা-কে এই পরিস্থিতির জন্য দায়ী করেছে। অভিযোগ রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কেরও। এই একই অভিযোগে মামলা দায়ের হয়েছে ওই কিশোরের বাবার বিরুদ্ধেও। গোটা বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরের নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে পিএমও। নির্দেশ পেয়েই তড়িঘড়ি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্টমহল এবং দোষীদের আইনানুগ শাস্তি দেওয়া হবে বলেই জানিয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget