এক্সপ্লোর

পিএনবি জালিয়াতি: সিট তদন্ত, নীরব মোদীকে দেশে ফেরানোর দাবি, সুপ্রিম কোর্টে জনস্বার্থ পিটিশনের শুনানি কাল

  নয়াদিল্লি: দু মাসের মধ্যে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী ও বাকিদের দেশে ফিরিয়ে আনতে হবে। ১১০০০ কোটি টাকার বেশি এই জালিয়াতির তদন্ত করতে হবে সিট গঠন করে। এইসব দাবিতে পেশ হওয়া আবেদনের আগামীকাল শুনানি করবে সুপ্রিম কোর্ট। আইনজীবী জে পি ধান্দার জনস্বার্থ পিটিশনে বলা হয়েছে, এই জালিয়াতি বিরাট মাত্রার, তাই দ্রুত শুনানি হওয়া উচিত। সেই বক্তব্য গ্রহণ করে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ রোস্টার অনুযায়ী ২১ ফেব্রুয়ারি বিষয়টি উপযুক্ত বেঞ্চে শুনানির নির্দেশ দেয়। সকালে অবশ্য শুক্রবার আবেদনের শুনানি হবে বলে জানানো হয়েছিল। জনস্বার্থ আবেদনে পিএনবি-র সর্বোচ্চ কর্তৃপক্ষের ভূমিকা তদন্ত করে দেখতেও বলা হয়েছে। আবেদনকারী বলেছেন, বড় অঙ্কের লোন মঞ্জুর ও সেই টাকা দেওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন তৈরি করতে নির্দেশ দিতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে। ১০ কোটি টাকা বা তার ওপর লোন অনুমোদনের বেলায় রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থমন্ত্রককে স্পষ্ট নিয়মকানুন তৈরি করতে বলা হোক যাতে এমন বিরাট অঙ্কের ঋণ পুনরুদ্ধারের গ্যারান্টি থাকে। এজন্য লিখিত বা মৌখিক নির্দেশ জারি করতে হবে। পিটিশনে আবেদনকারী পিএনবি, আরবিআই ও কেন্দ্রীয় অর্থ, আইন ও ন্যায়মন্ত্রককে পার্টি করেছেন। দেশে ব্যাঙ্কিং ব্যবস্থায় ত্রুটির ফলে ঋণ ফাঁকির বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন আবেদনকারী। পাশাপাশি তিনি বলেছেন, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও ঋণ বাকি রাখা লোকজনের কাছ থেকে সেই টাকা পুনরুদ্ধারে নিয়মকানুন তৈরির দাবি করেছেন পিটিশনার। তাঁর প্রস্তাব, এক্ষেত্রে ঋণ নেওয়া লোকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করে খোলা বাজারে নিলাম করা যেতে পারে। আবেদনকারীর বক্তব্য, বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও ব্যাঙ্ক লোন মঞ্জুর করলে সেখানকার কর্মীদের ওপর যাতে তার দায় বর্তায়, সেই ব্যবস্থা রাখা হোক। সংশ্লিষ্ট ব্যাঙ্ককর্মীরা অবসর নেওয়ার পরও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে অনাদায়ী লোন পুনরুদ্ধার করা হোক। পিএনবি জালিয়াতির ফলে আমজনতা ও সরকারি কোষাগারের ক্ষতি হয়েছে বলে দাবি করে অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে সিট গড়ে তদন্ত দাবি করে আরেকটি পিটিশন দিয়েছেন এম এল সিনহা নামে আরেক আইনজীবী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget