এক্সপ্লোর

‘এসেছি ভারত মাতার মহান সন্তানকে শ্রদ্ধা জানাতে’, আরএসএস প্রতিষ্ঠাতা হেগড়েবরের বাড়িতে প্রণব

নয়াদিল্লি: নাগপুরে রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ (আরএসএস) সদর দফতরের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার আগে, সংগঠনের প্রতিষ্ঠাতা সরসংঘচালক কেশব বলিরাম হেগড়েবরের জন্মভিটে দর্শন করলেন প্রণব মুখোপাধ্যায়। ভিজিটার্স বুকে লিখলেন, এসেছি ভারত মাতার মহান সন্তানকে শ্রদ্ধা জানাতে। গোটা দেশের নজরে নাগপুর। আজ সেখানেই আরএসএস-এর সদর দফতরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি। গতকালই তিনি পৌঁছে গিয়েছেন। বুধবার সন্ধ্যার একটু আগেই নাগপুরে পৌঁছেছেন প্রণব মুখোপাধ্যায়। উঠেছেন রাজভবনে। নৈশভোজ সারেন সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে।

https://twitter.com/RSSorg/status/1004696240427167746

এদিন সকালে ভাগবতের সঙ্গে যান হেগড়েবরের জন্মভিটেতে। সূত্রের খবর, এই ঝটিকা সফর প্রথমদিকে প্রণবের সূচিতে ছিল না। কিন্তু, আচমকা, নিজেই হেগড়েবরের জন্মভিটেয় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শুধু যাওয়াই নয়। সঙ্ঘ প্রতিষ্ঠাতার বাড়িতে গিয়ে ভিজিটর্স বুকে প্রণব লিখলেন, এসেছি ভারত মাতার মহান সন্তানকে শ্রদ্ধা জানাতে।

সন্ধে সাড়ে ৬টায় সঙ্ঘের কর্মসূচিতে ভাষণ দেবেন প্রণব। তার আগে, তাঁকে স্বাগত জানাবেন ভাগবত ও সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়া জোশী। সেখানেও, হেগড়েবরের মূর্তিতে মাল্যদান করবেন প্রণব বলে জানা গিয়েছে।

https://twitter.com/RSSorg/status/1004698875410595840

প্রসঙ্গত, আরএসএস-এর বার্ষিক শিক্ষা বর্গের সমাপ্তি অনুষ্ঠানে বক্তৃতা রাখতেই প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি একটি বার্ষিক শিবির, যেখানে তিনবছর প্রশিক্ষণ নেওয়ার পর আরএসএস স্বেচ্ছাসেবকদের সম্বর্ধনা দেওয়া হয়। আদ্যন্ত কংগ্রেসি প্রণব মুখোপাধ্যায় সঙ্ঘের আমন্ত্রণ গ্রহণ করার পর থেকেই বিতর্ক তুঙ্গে। কংগ্রেসের অন্দরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনুষ্ঠানে সামিল না হওয়ার পরামর্শ দিয়ে ট্যুইট করেছেন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। যদিও, এর মধ্যে আপত্তির কিছু দেখছে না বিজেপি ও আরএসএস। প্রসঙ্গত, আরএসএস-এর অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের হাজির হওয়া নিয়ে বেশকিছু দিন ধরেই সরগরম জাতীয় রাজনীতি। প্রাক্তন রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই তাঁকে চিঠি লিখেছেন জয়রাম রমেশ, সি কে জাফর শরিফ সহ কয়েকজন কং নেতা। পাশাপাশি, প্রণবের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেন আনন্দ শর্মা। কিন্তু, কংগ্রেসের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। এর জেরে প্রণবের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেন আনন্দ। বলেন, বহুত্ববাদে বিশ্বাসী কংগ্রেস সমর্থকরা এতে ক্ষিপ্ত। সাংবিধানিক মূল্যবোধে বিশ্বাসীদের ক্ষিপ্ত করেছেন প্রণবদা।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget