এক্সপ্লোর

মন্ত্রী, আমলা, জনপ্রতিনিধিদের রক্ষায় রাজস্থান সরকারের বিতর্কিত বিলের সমর্থনে কেন্দ্র

নয়াদিল্লি: মন্ত্রী, বিধায়ক,বিচারপতি, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সরকারের অনুমতি ছাড়া তদন্ত করা যাবে না। রাজস্থানের বিজেপি সরকারের এই বিল নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। শুধু বিরোধীরাই নয়, রাজস্থানের এক বিদ্রোহী বিজেপি বিধায়কও এর প্রতিবাদ করেছেন।  এই বিরোধিতার মুখে বসুন্ধরা সরকারের পাশেই দাঁড়াল কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আটকাতেই এই বিল নিয়ে আসা হয়েছে। বিজেপির প্রধান দফতরে এক সাংবাদিক সম্মেলনে প্রসাদ অভিযোগ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ যাতে বন্ধ হয় সেজন্যই এই উদ্যোগ। আধিকারিকরা কাজ করতে গিয়ে যাতে নিগৃহীত বোধ না করেন তা নিশ্চিত করাই এর লক্ষ্য। বিলটি উত্থাপন করার ক্ষেত্রে এই কারণই দেখিয়েছে রাজ্য সরকার। আইনমন্ত্রী বলেছেন, তিনি সদ্যই বিদেশ থেকে এসেছেন। বিলটি ভালোভাবে পড়ে দেখা হয়নি তাঁর। তবে রাজস্থান সরকারেরই এক সমীক্ষা উল্লেখ করে তিনি বলেছেন, এ ধরনের অভিযোগের ৭৩ শতাংশই মিথ্যে। বিরোধী কংগ্রেস সদস্যদের তীব্র বিরোধিতার মধ্যে রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ আইন (রাজস্থান সংশোধনী) বিল, ২০১৭ পেশ করেছেন। এই বিল পাশ হলে তা গত ৭ সেপ্টেম্বরের অর্ডিন্যান্সটি আইনে পরিণত হবে। গত মাসেই এই অর্ডিন্যান্স জারি করেছিল বসুন্ধরা রাজের সরকার। কোনও মন্ত্রী, বিধায়ক, সরকারি কর্তা বা বিচারকের বিরুদ্ধে যে কেউ অভিযোগ করলেই, সেই অভিযোগ আদালত গ্রহণ করতে পারবে না। সরকার অনুমতি দিলে তবেই অভিযোগ গ্রহণ করা যাবে। কোনও অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিতে হলেও আদালতকে সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। সরকার তদন্তের অনুমতি না দেওয়া পর্যন্ত সংবাদমাধ্যমও এ ধরনের অভিযোগ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা যাবে না।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget