এক্সপ্লোর

রাজনৈতিক মতপার্থক্য ভুলে তিন তালাক বিরোধী বিল সমর্থন করুন, সনিয়া-মমতা-মায়াবতীকে আবেদন কেন্দ্রীয় মন্ত্রীর

নয়াদিল্লি: রাজনৈতিক মতপার্থক্যের ওপরে উঠে রাজ্যসভায় আটকে যাওয়া একতরফা তিন তালাক বিরোধী বিল পাশ করাতে বিরোধী শিবিরের মহিলা রাজনীতিকদের আবেদন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। জানুয়ারি থেকে সংসদের ঊর্ধ্বকক্ষে থমকে যাওয়া বিলের পরিণতি কী হতে চলেছে, জানতে চাওয়া হলে কেন্দ্র তিন তালাক বিরোধী আইন চালু করতে দায়বদ্ধ বলে জানিয়ে দেন তিনি। তারপরই বলেন, আমি সনিয়া গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতীকে বলছি, তিন তালাকের মতো ইস্যুতে আমাদের রাজনৈতিক মতবিরোধের উর্ধ্বে ওঠা দরকার। ওঁরা তিনজনই প্রভাবশালী মহিলা। তিনি বলেন, মোদী সরকারের কাছে বিলটি লিঙ্গ সমতা ও ন্যায়বিচারের বিষয়। গত ডিসেম্বরেই বিলটি পাশ হয়েছে লোকসভায়। রাজ্যসভায় শাসক জোটের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেটি আটকে রয়েছে। রিভিউয়ের জন্য বিলটি সংসদীয় কমিটিতে পাঠানো হতে পারে। শেষ পর্যন্ত রাজনৈতিক মতৈক্য না হলে অর্ডিন্যান্স এনে তাত্ক্ষনিক তিন তালাককে ফৌজদারি অপরাধ বলে ঘোষণা করা হবে কিনা, প্রশ্ন করা হলে অবশ্য জবাব এড়িয়ে যান প্রসাদ। বিলে তাত্ক্ষণিক তিন তালাককে বেআইনি বলা হয়েছে, এই কুপ্রথার সাজা স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর তিন বছর পর্যন্ত কারাবাস। মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা) বিলে তিন তালাকের শিকার মহিলাকে নিজের ও নাবালক সন্তানদের ভরণপোষণ চেয়ে ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি সন্তানের অধিকারও দাবি করতে পারবেন। প্রস্তাবিত আইনে মুখে উচ্চারণ, লিখিত ভাবে বা ইমেল, এসএমএস, হোয়াটস অ্যাপের মতো যে কোনও ইলেকট্রনিক পদ্ধতিতে তাত্ক্ষনির তিন তালাককে বেআইনি, অসার বলা হয়েছে। মহিলাদের একাংশের এই বিলের বিরোধিতার পিছনে কোনও মহলের 'পৃষ্ঠপোষকতা' রয়েছে কিনা, সেই সংশয়ও প্রকাশ করেন তিনি। বহু মহিলা তাঁর কাছে বিলটি সমর্থন করেছেন বলে দাবি করেন প্রসাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget