এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: ফের শুক্রবার সনিয়া-মমতা বৈঠক, আলোচনা অন্যান্য দলের সঙ্গেও

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে বিরোধী শিবিরে তৎ‍পরতা তুঙ্গে। শুক্রবার সনিয়া গাঁধীর সঙ্গে ফের বৈঠক হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিন অন্যান্য বিরোধী দলও বৈঠকে বসতে পারে। মোদী সরকার কাকে প্রার্থী করবে কিংবা প্রণব মুখোপাধ্যায়কেই ফের তারা রাষ্ট্রপতি করতে চাইবে কি না তা এখনও স্পষ্ট নয়। বিরোধীরা অবশ্য বসে নেই। তারা নরেন্দ্র মোদীর প্রার্থীর বিরুদ্ধে পাল্টা প্রার্থী দিতে এককাট্টা হতে চাইছে। বুধবার দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ফের সনিয়া গাঁধীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এদিন মমতা বলেন, আমরা তো চাইব বিরোধী ঐক্য। তার ভিত্তিতে প্রার্থী ঠিক করার কথা চলছে। আমার ব্যক্তিগত কোনও চয়েস নেই। তবে ব্যক্তির থেকে দেশ বড়। শুক্রবার বিরোধীদের একটায় বৈঠক। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী ঐক্য তৈরিতে তৎ‍পর সিপিএমও। সূত্রের খবর, মঙ্গলবার রাহুল গাঁধীর বাসভবনে গিয়ে বৈঠক করেন সীতারাম ইয়েচুরি। এরপর সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল এবং জেডিইউ নেতা শরদ যাদবের বাড়িতে গিয়েও বৈঠক করেন সিপিএমের সাধারণ সম্পাদক। রাতে তিনি ফোনে কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে। সীতারাম ইয়েচুরির বক্তব্য, বিরোধী দলগুলির ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী ঠিক করার দিকে এগোচ্ছি। আগামী ৪-৫ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। মোদী সরকারের তরফে কী নাম আসে সে দিকেও নজর রাখা হচ্ছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, উপলক্ষ্য রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করা হলেও, বিরোধীদের আসল লক্ষ্য, ২০১৯-এর লোকসভা ভোটের দিকে তাকিয়ে, মোদী-বিরোধী মঞ্চ তৈরি করা। সেই মতো গত মাসই আসরে নামেন সনিয়া গাঁধী। সিপিএমের সীতারাম ইয়েচুরি, জেডিইউয়ের নীতীশ কুমার, শরদ যাদব, এনসিপির শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী। গত ১৬ই মে, বৈঠক করেন মমতার সঙ্গে। রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করা নিয়ে শুক্রবার ফের সনিয়া-মমতা বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget