এক্সপ্লোর

রাষ্ট্রপতি পদ দলীয় রাজনীতির ঊর্ধ্বে, তার মর্যাদা রাখব, মনোনয়নপত্র পেশ করে কোবিন্দ

নয়াদিল্লি: মনোনয়নপত্র পেশ করলেন রামনাথ কোবিন্দ। সেইসঙ্গে বিরোধীদেরও বার্তা দিয়ে রাষ্ট্রপতি পদটি দলীয় রাজনীতির ঊর্ধ্বে বলেও মন্তব্য করেছেন এনডিএ পদপ্রার্থী। ৭১ বছর বয়সি দলিত কোবিন্দ বিহারের রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন সম্প্রতি। ১৭ জুলাইয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য তিনি মনোনয়ন পেশ করতে গেলে তাঁর সঙ্গী হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বেশ কয়েকটি এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাঁকে রাষ্ট্রপতি পদে বাছাই করে বিরোধী শিবিরে ফাটল ধরাতে সক্ষম হয়েছে কেন্দ্রের শাসক জোট। শক্তির বিচারে এমনিতেই এগিয়ে রয়েছেন কোবিন্দ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ইলেকটোরাল কলেজের ৪৮.৬ শতাংশের বেশি ভোট রয়েছে এনডিএ-র। পাশাপাশি জোটের বাইরে এআইএডিএমকে, বিজেডি, টিআরএস, নীতীশকুমারের জেডি (ইউ)-ও কোবিন্দকে ভোট দেবে বলে জানিয়েছে। সব মিলিয়ে অঘটন কিছু না হলে ৬১ শতাংশের বেশি ভোট পাওয়া প্রায় নিশ্চিত তাঁর। এদিন মনোনয়ন পেশ করে বিরোধীদের প্রতিই সম্ভবত বার্তা দিতে চেয়ে তিনি বলেন, বলেন, ২০১৫ সালে বিহারের রাজ্যপাল হওয়ার পর থেকে তিনি আর কোনও রাজনৈতিক দলের সদস্য নন। রাষ্ট্রপতির পদটিও দলীয় রাজনীতির ওপরে। যাঁরা আমায় সমর্থন করছেন, তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদের মর্যাদা রক্ষায় আমি সদা সচেষ্ট থাকব বলেও মন্তব্য করেন কোবিন্দ। জাতীয় নিরাপত্তার প্রসঙ্গও ছুঁয়ে যান তিনি। বলেন, রাষ্ট্রপতি তিনটি বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। সীমান্ত সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। কোবিন্দের সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশীর মতো প্রবীণ বিজেপি নেতারা। গোয়ার মনোহর পর্রীকর, জম্মু ও কাশ্মীরের মেহবুবা মুফতি বাদে বাকি এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও দেখা যায়। ছিলেন এনডিএ-র বাইরের দুই মুখ্যমন্ত্রী তেলঙ্গানার টি আর এস চন্দ্রশেখর, তামিলনাড়ুর এডাপাড্ডি কে পালানিস্বামীও।

সেরা শিরোনাম

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget