এক্সপ্লোর

মন্ত্রীদের বাকস্বাধীনতা ইস্যু: সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সুপারিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বাকস্বাধীনতার দাবি তুলে তদন্তাধীন সংবেদনশীল বিষয়ের ওপর কোনও মন্ত্রী বা সরকারি কর্মী প্রকাশ্যে মন্তব্য করতে পারেন কি না তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ইস্যুটি পাঠানোর সুপারিশ করল সু্প্রিম কোর্ট।

বৃহস্পতিবার, প্রবীণ আইনজীবী হরিশ সালভে ও ফলি এ নরিম্যানের সওয়ালের প্রেক্ষিতে এই মন্তব্য করে প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।

বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এদিন সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে বেঞ্চ। বিচারপতিদের মতে, আদালতের বিচারপ্রক্রিয়ার সম্পর্কে মানুষের কাছে অপপ্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, এই ইস্যুতে আদালতের কাজে সাহায্য করছেন নরিম্যান। তিনিও বেঞ্চের এই পর্যবেক্ষণকে সমর্থন করে জানান, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভুল তথ্য ও অপমানজনক কথার আদানপ্রদান হচ্ছে। যে কারণে তিনি এখন তা দেখা বন্ধ করে দিয়েছেন।

সালভে বলেন, আমি আমার ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। তিনি যোগ করেন, একবার একটি খ্রিশ্চান মেডিক্যাল কলেজের মামলায় তিনি সওয়াল করেছিলেন। সালভের দাবি, সেই সময় তাঁর টুইটারে এমন মন্তব্য আসতে শুরু করে, যে তিনি ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেন।

প্রসঙ্গত, এক ব্যক্তির দায়ের করা মামলার প্রেক্ষিতে এদিন শুনানি চলছিল শীর্ষ আদালতে। গত বছর জুলাই মাসে উত্তরপ্রদেশের বুলন্দশহরে হাইওয়েতে ওই ব্যক্তির স্ত্রী ও কন্যাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী আজম খান মন্তব্য করেন, ধর্ষণের ঘটনাটি একটি ‘রাজনৈতিক চক্রান্ত’।

শীর্ষ আদালতে সালভে বলেন, সরকারি বিষয়ে কোনও মন্ত্রী ব্যক্তিগত মতামত রাখতে পারেন না। কারণ, তাঁর মতামত সরকারের নীতিরই প্রতিফলন ঘটায়। এই মন্তব্যের প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চান আজম খান।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

CM Suvendu Adhikari :
GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও
Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget