এক্সপ্লোর

মারা গেলেন গুলিতে জখম পঞ্জাব আরএসএস নেতা জগদীশ গগনেজার

পঞ্জাব: মারা গেলেন পঞ্জাবের প্রবীণ আরএসএস নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জগদীশ গগনেজার। গত অগস্ট মাসে অজ্ঞাতপরিচয় বাইক-আরোহী দুষ্কৃতীদের গুলিতে জখম হন বছর ৬৮-র এই শীর্ষ আরএসএস নেতা। আজ লুধিয়ানার হিরো ডিএমসি হার্ট ইনস্টিটিউটে মৃত্যু হয় তাঁর। গত ৬ অগাস্ট মাসে দুষ্কৃতীদের গুলিতে জখম হন গগনেজা। সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন তিনি। তখনই জ্যোতি চক এলাকায় তাঁদের ওপর হামলা হয়। খুব কাছ থেকে গুলি করা হয়। মারাত্মক জখম হন গগনেজা। সংকটজনক অবস্থায় পটেল হাসপাতাল থেকে তাঁকে হার্ট ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়। গতকাল থেকেই তাঁর অবস্থা খারাপ হতে শুরু করে। আজ সকাল ৯.১৬ মিনিটে মৃত্যু হয় তাঁর। চিকিত্সকরা জানিয়েছেন, মাল্টিপল্ অরগ্যান ফেলিওরের কারণেই মৃত্যু। নিরাপত্তার কারণে ওই হাসপাতালেই করা হয় পোস্টমর্টেম। গগনেজা ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পঞ্জাবের সহ-সভাপতি। পঞ্জাবের আরএসএস-বিজেপিতে বড় ভূমিকা ছিল তাঁর। পঞ্জাবে বিজেপির রাজনৈতিক কর্মপরিকল্পনার অন্যতম মস্তিষ্ক ছিলেন গগনেজা। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে সংগঠনের প্রচারক ছিলেন তিনি। অবসরের পর পুরোপুরি যোগ দেন দলের কাজে। পরবর্তীতে পঞ্জাব আরএসএস-এ মুখ্য ভূমিকা নেন। সংগঠনে রাজ্যের সভাপতি ব্রিজ ভূষণ বেদীর পরই ছিল তাঁর স্থান। গগনেজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে হাসপাতাল চত্বরে ছিল দলীয় নেতা-কর্মীদের ভিড়। এসেছিলেন পঞ্জাব পুলিশের আধিকারিকরা। হাসপাতালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন পঞ্জাবের রাজ্যপাল ভিপি সিংহ বাদনোর। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বহু বিজেপি-আরএসএস সমর্থক। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ স্লোগান, ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। ভিড় সামলাতে অ্যাম্বুলেন্সের চারদিকে মানব প্রাচীর গড়েছিল লুধিয়ানা পুলিশ। গগনেজার মৃত্যু তদন্ত সিবিআই-এর হাতে তুলে দিয়েছে সরকার। এখনও অবধি কেউ গ্রেফতার হয়নি। হামলাকারীদের ব্যাপারে তথ্য দিতে পারলে ১০ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছে রাজ্য পুলিশ।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget