এক্সপ্লোর

বাজপেয়ী, 'গুরু' আডবাণী, যশবন্তকে অপমান করেন মোদী, অভিযোগ রাহুলের, উনি নিম্ন স্তরের রাজনীতি করছেন, পাল্টা বিজেপি

মুম্বই: হিন্দু ধর্ম শেখায় একজনের জীবনে তার গুরু কী করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। তবুও নরেন্দ্র মোদী তাঁর 'গুরু' লালকৃষ্ণ আডবাণীকে অপমান করেছেন, অটলবিহারী বাজপেয়ী, আডবাণী, যশবন্ত সিংহের মতো প্রবীণ বিজেপি নেতা ও তাঁদের পরিবারকেও তুচ্ছতাচ্ছিল্য করছেন। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হলে তিনিই তাঁকে প্রথম দেখতে গিয়েছিলেন। মুম্বইয়ে কংগ্রেস কর্মীদের সভায় দাবি করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতি ট্যুইটও করেন, গুরু চেয়েছিলেন বলে আঙুল কেটে তাঁকে দিয়েছিলেন একলব্য। আর বিজেপিতে নিজেদের গুরুদেরই ছেঁটে ফেলা হয়। আডবাণীজী, বাজপেয়ীজী, যশবন্ত সিংজীকে ছোট করাই প্রধানমন্ত্রীর ভারতীয় সংস্কৃতি রক্ষার পথ। রাহুল একটি অনুষ্ঠানের ভিডিওও জুড়ে দেন যাতে নাকি দেখানো হয়েছে, মোদী আডবাণীর দিকে ফিরেও দেখছেন না। রাহুল বলেন, সবাই জানেন, মোদীর গুরু, পথপ্রদর্শক কে-এল কে আডবাণী। কিন্তু প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানেও তাঁকে সম্মান করেন না। আমিই প্রটোকল মেনে এ ধরনের অনুষ্ঠানে সবসময় আডবাণীজীর পাশে থাকি। আজ আডবাণীজীর জন্য খুব দুঃখ হয় আমার। কংগ্রেস মোদীজীর চেয়ে বেশি সম্মান দিয়েছে ওনাকে। ২০০৪ ও ২০০৯ সালে তাঁর দল আডবাণীকে সংসদীয় নির্বাচনে হারিয়েছে বলে উল্লেখ করে রাহুল বলেন, কিন্তু কংগ্রেস ও তার আদর্শই হল তাঁকে শ্রদ্ধা করা। বাজপেয়ীরও দেশের প্রতি অবদান আছে বলে আমাদের বিশ্বাস। পাল্টা বিজেপি মুখপাত্র অনিল বালুনি বলেন, দেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দলের সভাপতি এমন অধঃপতন দেখে হতবাক হতে হয়। এটা স্পষ্ট, ওনার ভারতীয় মূল্যবোধের সঙ্গে কোনও সম্পর্কই নেই, তিনি রাজনৈতিক, সামাজিক শিষ্টাচার লঙ্ঘন করেই চলেছেন। বালুনি পাল্টা আরএসএসের সভায় যাওয়ায় কংগ্রেস নেতারা কী ভাবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সমালোচনায় বিঁধেছেন, তার উল্লেখ করেন। বলেন, দেশবাসী দেখলেন, কংগ্রেস তার অন্যতম প্রবীণ নেতার সঙ্গে কেমন ব্যবহার করল। কংগ্র্রেসের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের উল্লেখ করেন তিনি, বলেন, কংগ্রেস নেতারা একবার দলীয় সভাপতি সীতারাম কেশরীর জামাকাপড় ছিঁড়ে, তাঁকে দপ্তর থেকে বের করে দিয়েছিলেন। সুতরাং রাহুল যেন রাজনৈতিক মূল্যবোধের জ্ঞান না দেন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget