এক্সপ্লোর

‘মোদি পদবি’ মানহানি মামলায় রাহুলকে সশরীরে হাজিরা থেকে রেহাই আদালতের

গত সপ্তাহেই শীর্ষ কংগ্রেস নেতাকে সমন পাঠান মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বি এইচ কাপাডিয়া। রাহুলের বিরুদ্ধে প্রাথমিক ভাবে ভারতীয় দণ্ডবিধির ৫০০ অনুচ্ছেদের আওতায় ফৌজদারি অবমাননা মামলা হতে পারে বলে প্রাথমিক ভাবে অভিমত প্রকাশ করে তাঁকে তলব করে আদালত।

সুরাত: ‘মোদি পদবি’ মন্তব্যের জেরে রাহুল গাঁধীর বিরুদ্ধে যে ফৌজদারি মানহানি মামলা দায়ের হয়েছে, তাতে সশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পেলেন তিনি। ১০ অক্টোবর এই মামলায় আরও শুনানির দিন স্থির করেছে আদালত। গত সপ্তাহেই শীর্ষ কংগ্রেস নেতাকে সমন পাঠান মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বি এইচ কাপাডিয়া। রাহুলের বিরুদ্ধে প্রাথমিক ভাবে ভারতীয় দণ্ডবিধির ৫০০ অনুচ্ছেদের আওতায় ফৌজদারি অবমাননা মামলা হতে পারে বলে প্রাথমিক ভাবে অভিমত প্রকাশ করে তাঁকে তলব করে আদালত। আজ বিষয়টি শুনানির জন্য উঠলে রাহুলের আইনজীবী কিরিট পানওয়ালা সশরীরে হাজিরা দেওয়া থেকে তাঁকে রেহাই দেওয়ার আবেদন পেশ করে বলেন, মাত্র দিনকয়েক আগে সমন পেয়েছেন বলে তাঁর মক্কেলের পক্ষে এত অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত ভাবে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায়। আদালত এই বক্তব্য গ্রহণ করে রাহুলকে সশরীরে হাজিরা থেকে রেহাই দেয়। রাহুলকে সমন পাঠানো হয়েছিল গত ১৬ এপ্রিল বিজেপি বিধায়ক পূর্ণেশ জোশীর ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে। দুটি ধারাই মানহানি সংক্রান্ত। সুরাত পশ্চিম কেন্দ্রের ওই বিধায়কের দাবি, ‘কেন সব চোরের পদবি মোদিই হয়’, এহেন মন্তব্যের মাধ্যমে মোদি পদবিধারী সবাইকে অসম্মান করেছেন রাহুল। ১৩ এপ্রিল কর্নাটকের কোলারে এক জনসভায় রাহুলের মন্তব্যকে অস্ত্র করেন পূর্ণেশ। রাহুল বলেছিলেন, নীরব মোদি, ললিত মোদি,নরেন্দ্র মোদি....কী করে সব চোরের পদবি একই হয় অর্থাত্ মোদি! গত সপ্তাহে রাহুল আমদাবাদের এক আদালতে হাজির হন আমদাবাদ জেলা সমবায় ব্যাঙ্ক ও তার চেয়ারম্যান অজয় পটেলের দায়ের করা আরেক ফৌজদারি অবমাননা মামলায়। তাঁকে সমন পাঠিয়েছিল আমদাবাদের এক কোর্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘খুনের মামলায় অভিযুক্ত’ বলার অভিযোগে আমদাবাদে রুজু হওয়া ফৌজদারি অবমাননা মামলায় রাহুলকে গত সপ্তাহে সমন পাঠায় মেট্রপলিটান আদালত।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget