এক্সপ্লোর

নোট বদল করতে ব্যাঙ্কের লাইনে রাহুল গাঁধী, আক্রমণ করলেন মোদীকে

নয়াদিল্লি: নোট বাতিলের জের। তাই ব্যাঙ্কে এসে নোট বদল করার লাইনে খোদ রাহুল গাঁধী! আর এসেই নিজস্ব ঢঙে ফের একবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি।

এদিন বিকেল সওয়া চারটে নাগাদ বাতিল হওয়া নোট দিয়ে নতুন নোট নিতে নিজেই স্টেট ব্যাঙ্কের পার্লামেন্ট হাউস শাখায় চলে যান রাহুল। চার হাজার টাকা নোট বদলাতে অন্যদের মত লাইনে দাঁড়িয়ে পড়েন।

রাহুলকে দেখতে তখন ছোটখাটো ভিড়ের সৃষ্টি হয়। কিছুটা হুড়োহুড়িও পড়ে যায়! অনেক গ্রাহক এমনকী ব্যাঙ্ককর্মীও ‘যুবরাজ’-কে হাতের কাছে পেয়ে সেলফির আবদারও করেন। নিরাশ করেননি তিনি। দেদার ছবি তোলেন।

দেখুন ভিডিও:

এদিকে, রাহুল ব্যস্ত ছিলেন মোদী সরকারের সমালোচনায়। লাইনে দাঁড়ানো মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমস্যার কথা শোনেন। রাহুলের পাশে দাঁড়িয়েই লাইনে দাঁড়ানো এক যুবক নিজের ক্ষোভ উগড়ে দেন।

পরে, সেখান থেকে বেরিয়ে নোট বাতিল নিয়ে কেন্দ্রকে তুমুল আক্রমণ করেন কংগ্রেস সহ-সভাপতি। বলেন, সরকার হওয়া উচিত গরিবদের জন্য, ১৫-২০ জনের জন্য নয়।

তিনি বলেন, এই লাইনে যাঁরা দাঁড়িয়ে রয়েছেন, তাঁরা কেউ কোটিপতি নন। গরিব মানুষরা ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন।

 রাহুল আরও জানান, (কেন্দ্রের সিদ্ধান্তের ফলে) মানুষ কতটা সমস্যায় পড়েছেন, তা উপলব্ধি করতেই তিনি ব্যাঙ্কে চলে এসেছেন। এদিন প্রায় ৪০ মিনিট ব্যাঙ্কে ছিলেন রাহুল। চার হাজার টাকা বদলে বেরিয়ে যান তিনি।

 আরও পড়ুন: 

ওয়েল ডান, মিস্টার মোদী! ট্যুইট করে খোঁচা রাহুলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget