এক্সপ্লোর

রাজঘাটে রাহুলের অনশন 'প্রহসন', সজ্জন-টাইটলারকে চলে যেতে বলে শিখ-বিরোধী হিংসায় দোষ কবুল করল কংগ্রেস, বলল বিজেপি

নয়াদিল্লি:  দলিতদের ওপর জাতপাতের ইস্যুতে সাম্প্রতিককালের বিভিন্ন হামলা, সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে সোমবাররাজঘাটে রাহুল গাঁধীর অনশনকে 'প্রহসন' বললেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। কংগ্রেস সভাপতির এই কর্মসূচির মঞ্চে যোগ দিতে গিয়েছিলেন ১৯৮৪ সালের ইন্দিরা গাঁধী হত্যাকাণ্ড পরবর্তী শিখ-বিরোধী হিংসায় অভিযুক্ত দুই কংগ্রেসি নেতা সজ্জন কুমার ও জগদীশ টাইটলার। যদিও শেষ পর্যন্ত তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হয় পাছে তাঁদের উপস্থিতি দলকে অস্বস্তিতে ফেলে দেয়, এই ভয়ে। সম্বিত বলেন, কংগ্রেস নেতৃত্বের ওই দুজনকে রাজঘাটের মঞ্চ থেকে বাধ্য হয়ে চলে যেতে বলা থেকেই স্পষ্ট, ওরা নিজেদের অপরাধ স্বীকার করে নিল! মহাত্মা গাঁধীর সমাধিস্থলে কংগ্রেস নেতারা শান্তি, অহিংসার কথা বলতে জড়ো হলেন, কিন্তু সেখানে কুমার, টাইটলারের হাজির থাকায় ওই দলের 'আসল হিংস্র' মুখটা বেরিয়ে এল! নিজেদের পাতা ফাঁদেই পা দিল কংগ্রেস। আজ রাহুল গাঁধী যা করলেন, সেটা অনশন নয়, প্রহসন। মানুষ তাঁকে বারবার প্রত্যাখ্যান করা সত্ত্বেও কংগ্রেস দ্রুত তাঁর রাজনীতিতে চাকচিক্য আনতে চাইছে। রাহুল দলিত ইস্যুতে মোদী সরকারকে নিশানা করায় পাল্টা বিজেপি তাঁকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, কংগ্রেসের শাসনে মির্চপুর, গোহানা, ঝাঝরে যখন দলিত-বিরোধী হিংসা ঘটেছিল, সে সময় রাহুল কি একবেলাও উপবাস করেছিলেন? ভোটমুখী কর্নাটকে ৫ বছরের কংগ্রেস শাসনে দলিত-বিরোধী হিংসার পরিসংখ্যান পেশ করে সম্বিত দাবি করেন, দলিতদের বিরুদ্ধে ৯০৮০টি অপরাধ হয়েছে, ৩৫৮ জনের বেশি দলিত মারা গিয়েছেন। ওখানকার দলিতদের জন্য কবে রাহুল অনশনে বসবেন, জানান। আরেক বিজেপি মুখপাত্র বিজয় সোনকার শাস্ত্রী কংগ্র্রেসের বিরুদ্ধে দলিত আইকন বি আর অম্বেডকরের প্রতি দুর্ব্যবহারের অভিযোগের প্রসঙ্গ টেনে বলেন, অম্বেডকরের স্বপ্ন বাস্তবায়িত করতে দিনরাত এক করে খাটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথম লোকসভা ভোটে অম্বেডকরের জামানত যাতে বাজেয়াপ্ত হয়, সেজন্য উঠেপড়ে লেগেছিলেন বলেও দাবি করেন তিনি। সোনকারের অভিমত, দলিতরা শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাসী, কিন্তু কংগ্রেসই হিংসা ছড়িয়েছে। দলিতরা ক্রমশ বিজেপির দিকে ঘেঁসতে থাকায় কংগ্রেস ধাক্কা খেয়েছে বলেও দাবি করেন তিনি। দুজনেই নেহরু মন্ত্রিসভা থেকে অম্বেডকরের ইস্তফা চিঠি উদ্ধৃত করে দাবি করেন, দলিত নেতা প্রয়াত প্রধানমন্ত্রী কেবলমাত্র মুসলিমদের কথা ভাবেন বলে অভিযোগ তুলেছিলেন। তিনিও মুসলিম স্বার্থরক্ষায় সমান আগ্রহী ছিলেন, কিন্তু নেহরু সরকার দলিত ও আদিবাসীদের রক্ষায় তেমন কিছু করেনি।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget