এক্সপ্লোর

ট্রেনে পরিষেবা, যাত্রী স্বাচ্ছন্দ্যের গুণমান খতিয়ে দেখতে ‘আন্ডারকভার’ গোয়েন্দা রাখার ভাবনা রেলের

নয়াদিল্লি: এবার ট্রেনে পরিষেবার গুণমান, যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে স্টেশনের পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে ‘আন্ডারকভার’ গোয়েন্দাদের নিয়োগ করবে রেল। রেল সূত্রে খবর, ‘মিস্ট্রি শপার্স’ নামে ওই গোয়েন্দারা আর পাঁচটা সাধারণ যাত্রী সেজে ট্রেনে উঠে খাবারের গুণমান, কর্মীদের ব্যবহার বা ট্রেন ও স্টেশনের পরিচ্ছন্নতা ও স্বাচ্ছন্দ্যের ওপর নজর রাখবেন। পারফরম্যান্সের ভিত্তিতে রেল ও রেলকর্মীদের রেটিং তৈরি হবে। রেলের এক শীর্ষ আধিকারিক জানান, বিংশ শতাব্দীর গোড়ার দিকে, এইধরনের নজরদারির ব্যবস্থা চালু করেছিল ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল, কর্মীদের কাজের মান খতিয়ে দেখা। বর্তমানে, বিভিন্ন বড় কর্পোরেট সংস্থাও গ্রাহকদের উদ্দেশ্যে দেওয়া পরিষেবার মান জানার জন্য এই প্রক্রিয়া অবলম্বন করে থাকে। ওই আধিকারিক বলেন, রেলের পরিষেবার ওপর নজর রাখতে অনেকগুলি প্রস্তাব দিয়েছে রেল বোর্ড। তার মধ্যে অন্যতম এটি। তবে, গোটা বিষয়টি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি। তিনি জানান, রেলের বিভিন্ন পরিষেবার একটি নির্দিষ্ট মাপকাঠি তৈরি করবে ‘মিস্ট্রি শপার্স’। তারপর তাঁরা বিভিন্ন যাত্রী, রেলকর্মী এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে নিজেরা পর্যালোচনা করে পরিষেবার মান স্থির করবে। ওই আধিকারিক আরও জানান, এই গোটা প্রক্রিয়ার সঙ্গে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়াকে যুক্ত করা যায় কি না তা নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে রেল বোর্ড। পাশাপাশি, এই নজরদারির জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও নাগরিক সমাজকে কী করে অন্তর্ভুক্ত করা যায়, সেই নিয়েও আলোচনা চলছে। রেল জানিয়েছে, গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে কোনও অবস্থাতেই ‘মিস্ট্রি শপার্স’-দের পরিচয় প্রকাশ করা হবে না।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget