এক্সপ্লোর

মিলবে না আমিষ খাবার, ২ অক্টোবর 'নিরামিষ দিবস' পালন করে গাঁধীকে শ্রদ্ধা জানাতে চায় রেল

নয়াদিল্লি: ২ অক্টোবর গাঁধী জয়ন্তীর দিন 'রাষ্ট্রীয় স্বচ্ছতা দিবসে'র পাশাপাশি 'নিরামিষ দিবস' হিসাবেও পালনের প্রস্তাব দিল রেল। মন্ত্রকের বক্তব্য, মহাত্মা গাঁধী ভারতের নিরামিষ আহারের সবচেয়ে বড়, নামী প্রবক্তা। তাঁকে সম্মান জানাতেই তাদের এমন ভাবনা। রেলওয়ে বোর্ডের প্রস্তাব, এ বছর, ২০১৯ ও ২০২০ তেও ২ অক্টোবর দিনটিতে রেলওয়ের কোনও ভবনে আমিষ খাবার পরিবেশন করা হবে না। কেন্দ্র গাঁধীর ১৫০-তম জন্মবার্ষিকী বিশেষ ভাবে উদযাপনের পরিকল্পনা করছে। নিরামিষ দিবস পালন ছাড়াও রেলমন্ত্রক ১২ মার্চ দিনটি ডান্ডি পদযাত্রা স্মরণে সবরমতী থেকে একটি 'বিশেষ লবন রেক' ও সবরবতী থেকে মহাত্মার সঙ্গে যোগসূত্র আছে, এমন সব স্টেশনে 'স্বচ্ছতা এক্সপ্রেস' ট্রেন চালানোর পরিকল্পনাও নিয়েছে রেল। মহাত্মার ছবি দেওয়া টিকিটও ইস্যু করবে তারা। রেল বোর্ড অবশ্য জানিয়েছে, তাদের সামগ্রিক পরিকল্পনাটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুমোদনসাপেক্ষ। বিশেষ উদযাপনের ব্যাপারে নোডাল এজেন্সির ভূমিকা পালন করে সংস্কৃতি মন্ত্রক। গত মাসেই সব রেল জোনে বার্তা পাঠিয়ে রেল বোর্ড বলে, ২০১৮, ২০১৯ ও ২০২০-র ২ অক্টোবরকে সম্পূর্ণ নিরামিষ দিন হিসাবে পালন করা যেতে পারে। সেদিন রেলের কোনও ভবনে আমিষ খাবার পাওয়া যাবে না। সব রেলকর্মীকে দিনটি নিরামিষ দিবস হিসাবে পালনের আবেদন করা হচ্ছে। গাঁধীর স্মৃতিবিজড়িত সব স্টেশনকে থিমের ভিত্তিতে রাঙিয়ে দেওয়া, জাতির জনকের উল্লেখযোগ্য কর্মকান্ডের বর্ণনা দেওয়া ডিজিট্যাল মিউজিয়াম তৈরি সহ আরও নানা ভাবনা রয়েছে রেলের। প্রস্তাব এসেছে যে, রেলের সব ডিভিশনের সদর স্টেশন ও তাদের বিভিন্ন প্রশাসনিক ভবনও গাঁধীর ম্যুরাল রাখা হতে পারে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget