এক্সপ্লোর

ভুল লোক ভেবে আফরাজুলকে খুন, পুলিশের কাছে সাফাই শম্ভুলালের

জয়পুর: কাজের খোঁজে রাজস্থানে যাওয়া ৫০ বছরের এক বাঙালি মহম্মদ আফরাজুলকে কুপিয়ে, আগুনে পুড়িয়ে খুন করেছিল শম্ভুলাল রেগর। শুধু তাই নয়, ওই নারকীয় হত্যার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বীরত্ব জাহির করেছিল সে। কিন্তু কেন এভাবে আফরাজুলকে খুন হতে হল? এই প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন মালদায় মৃতের শোকার্ত পরিবার। এখন পুলিশের দাবি, শম্ভুলাল কবুল করেছে যে, ভুল করে আফরাজুলকে খুন করে ফেলেছে সে। শম্ভুলাল তো প্রথমে লাভ জেহাদের জিগির তুলেছিল। সে দাবি করে, আফরাজুল লাভ জেহাদে জড়িত। এর প্রতিবাদ হিসেবেই সে আফরাজুলকে খুন করেছে। কিন্তু আফরাজুলের পরিবার ও তাঁর সঙ্গে যাঁরা রাজস্থানে কাজ করতেন, তাঁরা সরাসরি ওই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁদের বক্তব্য, পেটের দায়ে ভিনরাজ্যে গিয়ে দিনমজুরির কাজ করতেন আফরাজুল। তিনি কখনওই কোনও সম্পর্ক বা ধর্মান্তরের সঙ্গে জড়িত ছিলেন না। নিজের মোবাইলে শম্ভুলালের বিদ্বেষমমূলক ভিডিও দেখার আসক্তি ছিল। সেই সুবাদেই এলাকার কোনও একজন মুসলিমকে খুন করে একটা নজির গড়ার তাগিদ থেকেই সে ওই কাজ করেছে কিনা, সেই সম্ভাবনা প্রথমে পুলিশ খতিয়ে দেখছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এখন শম্ভুলাল পুলিশের কাছে কবুল করেছে যে, সে আফরাজুলকে চিনতও না। তার লক্ষ্য ছিল অন্য একজন। তাঁর নাম আজ্জু শেখ। তিনিও পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক। স্থানীয় এক হিন্দু মহিলার সঙ্গে আজ্জুর সম্পর্ক গড়ে উঠেছিল বলে সন্দেহ হয় শম্ভুলালের। শম্ভুলালের দাবি, ওই মেয়েটি তার বোনেরমতো। যদিও অন্যরা জানিয়েছেন, ওই মেয়েটির সঙ্গে শম্ভুলালেরই সম্পর্ক ছিল। আজ্জুর সঙ্গে সম্পর্কের কারণে ওই মেয়েটির সঙ্গে নিজের সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় ঢুকে যায শম্ভুলালের। তাই আজ্জুর সন্ধানে সে স্থানীয় বাজারে যায়। কিন্তু সেখানে আজ্জুর দেখা পায়নি সে। তখন সে জানায় যে, তার কিছু কাজ করানোর প্রয়োজন রয়েছে। এজন্য অন্য এক শ্রমিকের কাছ থেকে আজ্জুর ফোন নম্বর চায় সে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হয় ওই শ্রমিক শুনতে ভুল করেছিলেন। কিংবা ভেবেছিলেন যে, শম্ভুর যদি কাজ করানোর প্রয়োজন থাকে, তাহলে সেই কাজ আফরাজুল করেই তো কিছু টাকা পেতে পারেন। এরপর তিনি আফরাজুলের নম্বর শম্ভুলালকে দেন। শম্ভুলাল এরপর আফরাজুলকে ফোন করে বলে যে, একটা পাঁচিল তুলতে হবে। ঘটনার দিন নিজে গিয়ে আফরাজুলকে নিয়ে আসে শম্ভুলাল। এমনকি একটি চায়ের দোকানে একসঙ্গে চাও খায়।এরপর বাড়িতে গিয়ে একটা হাত কুড়ুল নিয়ে আসে। সঙ্গে আনে নিজের ছোট মেয়ে ও ১৪ বছরের ভাইপোকে। ওই কিশোরই শম্ভুলালের নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও তোলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget