এক্সপ্লোর

শঙ্খ বাজানো, কাদায় স্নান ঠেকাবে করোনা! দাবি রাজস্থানের বিজেপি সাংসদের

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে 'ভাবীজি পাঁপড়ে'র আজব দাওয়াই দেওয়ার পর নিজেই সংক্রমিত হয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কিন্তু 'ভাবীজি পাঁপড়' কাজে না দিলে কী!

নয়াদিল্লি : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে 'ভাবীজি পাঁপড়ে'র আজব দাওয়াই দেওয়ার পর নিজেই সংক্রমিত হয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কিন্তু 'ভাবীজি পাঁপড়' কাজে না দিলে কী! এ ধরনের হাতে গরম আরও টোটকার কথা জাহির করার ক্ষেত্রে কোনও খামতি নেই। এবার আরও এক নিদান হাঁকলেন রাজস্থানেরই অন্য এক বিজেপি সাংসদ। রাজস্থানের টঙ্ক-সওয়াই মাধোপুরের বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে শঙ্খ বাজাতে এবং কাদা গায়ে মাখতে দেখা গিয়েছে। সুখবীর সিংহর দাবি, শঙ্খ বাজানো ও গায়ে কাদা মাখলে তাঁর ফুসফুসের ক্ষমতা বাড়বে এবং প্রকৃতির কাছাকাছি থাকা তাঁকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করবে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুখবীর সিংহ বলেছেন, কোনও ওষুধই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে না। কিন্তু প্রকৃতির সান্নিধ্যে থাকা, প্রাকৃতিক খাবার খাওয়া, সাইকেল চালানো, ব্যায়ায় ও শঙ্খ বাজানো এই সংকটের সময়ে লোকজনকে সাহায্য করবে। এর আগে মেঘওয়াল স্থানীয় পাঁপড় ব্র্যান্ডের সওয়াল করে দাবি করেছিলেন, 'ভাবীজি পাঁপড়' করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এক কিছু দিনের মধ্যেই গত ৯ অগাস্ট করোনা আক্রান্ত হন তিনি। শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে দিল্লির এইমসে ভর্তি করতে হয়। এর আগে ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংগ ঠাকুর প্রত্যেকের কাছে ২৫ জুলাই থেকে ৫ অগাস্ট হনুমান চালিশা দিনে পাঁচ বার পাঠ করার আর্জি জানিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, হনুমান চালিশা পাঠ করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে সাহায্য করবে।

সেরা শিরোনাম

Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget