এক্সপ্লোর
রাজস্থানে মহিলাকে গণধর্ষণের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড, অভিযুক্ত ৬ যুবক

কোটা: ৬ যুবকের বিরুদ্ধে ৪০ বছর বয়সি এক মহিলাকে গণধর্ষণের পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ উঠল। ঘটনাটি রাজস্থানের বারান জেলার। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বারানের মহিলা থানার স্টেশন হাউস অফিসার আনিস আহমেদ জানিয়েছেন, মাসখানেক আগে গণধর্ষণের শিকার হলেও, এতদিন কোনও অভিযোগ জানাননি ওই মহিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড করার কথা জানতে পেরেই এ মাসের পাঁচ তারিখ তিনি থানায় আসেন। ওই মহিলা জানিয়েছেন, তিনি কোটা শহরের একটি ধাবায় পরিচারিকার কাজ করেন। তিনি একদিন বারানে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সেই সময় চেতন মীনা (২১) নামে এক পরিচিত যুবক তাঁকে পৌঁছে দেবে বলে মোটর সাইকেলে চড়িয়ে সমসপুরা গ্রামের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। চেতনের সঙ্গে আরও পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করে। তারা মোবাইল ফোনে এই ঘটনার ভিডিও রেকর্ড করে। পরের দিন ওই যুবকরাই তাঁকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেয়। এই ঘটনার কথা কাউকে জানালে তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের মেরে ফেলবে বলেও হুমকি দেয় অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, সোমবার ম্যাজিস্ট্রের কাছে বয়ান দেবেন এই মহিলা। এই ঘটনার তদন্তভার বারানের ডিএসপি-র হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















