এক্সপ্লোর

Rajinikanth Political Entry Row: দয়া করে অনুরোধ করে দুঃখ দেবেন না, ভক্তদের অনুরোধ সত্বেও সিদ্ধান্তে অবিচল রজনীকান্ত

'রাজনীতিতে কেন যোগ দিতে পারব না সেই নিয়ে বিস্তারিতভাবে আগেই জানিয়েছি, দয়া করে রাজনীতিতে যোগ দেওার অনুরোধ বারবার রেখে দুঃখ দেবেন না। আর প্রত্যাশা রাখব কোনও ধরণের কার্যকলাপ থেকেও বিরত থাকবেন।' ঠিক এই ভাষাতেই ভক্তদের সামনে সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করলেন রজনীকান্ত।

চেন্নাই: 'রাজনীতিতে কেন যোগ দিতে পারব না সেই নিয়ে বিস্তারিতভাবে আগেই জানিয়েছি, দয়া করে রাজনীতিতে যোগ দেওার অনুরোধ বারবার রেখে দুঃখ দেবেন না। আর প্রত্যাশা রাখব কোনও ধরণের কার্যকলাপ থেকেও বিরত থাকবেন।' ঠিক এই ভাষাতেই ভক্তদের সামনে সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করলেন রজনীকান্ত। দক্ষিণ ভারতের মেগাস্টার রাজনীতিতে যোগ দেওয়ার আগের সিদ্ধান্তেই অবিচল থাকুন, এই দাবি রেখে গতকাল বড়সড় একটি বিক্ষোভ দেখিয়েছে তাঁর ভক্তদের একাংশ। যদিও ৭০ বছরের রজনীকান্ত এদিন বিবৃতি জারি করে বুঝিয়ে দিলেন, রাজনীতির মঞ্চে তিনি অবতীর্ণ না হওয়ার সিদ্ধান্তেই অবিচল রয়েছেন।
গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি নতুন বছরে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তাঁর যে ঘোষণার পরই তুমুল সাড়া পড়েছিল তাঁর ভক্তদের মধ্যে।  ডিসেম্বরের ৩ তারিখ কার্যত রণংদেহী মেজাজে রাজনৈতিক ভূমিতে নামার অঙ্গিত দিয়ে রজনীকান্ত বলেছিলেন, 'হয় এখন নয়তো কখনোই নয়।' কিন্তু নতুন বছর আসার আগেই স্বাস্থ্যের একাধিক সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রজনীকে। যার কিছুদিনের মধ্যেই তিনি আগের ঘোষণা থেকে একশো আশি ডিগ্রি উল্টোপথে হেঁটে জানিয়ে দিয়েছিলেন, রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছেন তিনি। স্বাস্থ্যজনিত সমস্যাকেই যার কারণ হিসেবেও জানিয়েছিলেন রজনীকান্ত। তিনি বলেছিলেন, 'আমার হাসপাতালে ভর্তি হওয়াটাকে ঈশ্বরের নিষেধাজ্ঞা হিসেবেই দেখছি। গভীর দুঃখের সঙ্গেই জানাতে চাই রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে আসছি।' রজনীকান্ত রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেও তাঁর ভক্তরা অবশ্য এখনও তাঁকে দেখতে চান সক্রিয় রাজনীতিতে যোগ দিতে। তাই তারা নিজেদের মতো বিক্ষোভ, দাবি দাওয়া পেশের কাজ চালাচ্ছেন। গতকাল যে বিক্ষোভে ভক্তসংখ্যার বহর ছিল চোখে পড়ার মতো। যা দেখেই সমর্থকদের উদ্দেশ্যে বিবৃতি দেন তিনি। বিক্ষোভ দেখালেও কোনও বিশৃঙ্খলা তৈরি না হওয়ার জন্যও সমর্থকদের ধন্যবাদও দিয়েছেন তিনি। মেগাস্টার রজনীকে রাজনৈতিক ময়দানে দেখার আবদার তাঁর ভক্তদের নতুন নয়। গত ২৫ বছর ধরে তাঁকে সেই অনুরোধ করেছেন ভক্তরা। শেষমেশ তাঁর ঘোষমাই অনেকেই প্রত্যাশাপূরণের আনন্দ পেয়েছিলেন বটে। কিন্তু অসুস্থতাই হয়তো রজনীকান্তের ভাষায় তাঁর রাজনীতিতে যোগদান 'কখনোই নয়' করে তুলল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget