এক্সপ্লোর
কাশ্মীর: কী সমাধান, আলোচনার জন্য লে, কার্গিল যাচ্ছেন রাজনাথ

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পরিস্থিতি বিস্তারিতভাবে জানতে লাদাখ যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। সূত্রের খবর, আগামীকাল লে-তে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। পরশু অর্থাৎ ৪ অক্টোবর কথা বলবেন কার্গিলের মানুষদের সঙ্গে। কীভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা যায়, সে ব্যাপারে পরামর্শও নেবেন তিনি। প্রসঙ্গত, গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তাল হয়ে ওঠে উপত্যকার পরিস্থিতি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ জনতা। ওই ঘটনার পর এই নিয়ে চতুর্থবার কাশ্মীরে রাজনাথ।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর






















