এক্সপ্লোর

হাজার বছর টিকে থাকবে, রাম মন্দির তৈরি হবে শুধু পাথর, তামার রড দিয়ে

Ayodhya Ram Mandir Construction: হাজার বছরেরও বেশি সময় ধরে অক্ষত থাকবে, বহন করবে হিন্দুত্বের চিহ্ন। তাই রাম মন্দির তৈরি করতে ব্যবহার করা হবে শুধু পাথর, জানাচ্ছেন তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।

নয়াদিল্লি: হাজার বছরেরও বেশি সময় ধরে অক্ষত থাকবে, বহন করবে হিন্দুত্বের চিহ্ন। তাই রাম মন্দির তৈরি করতে ব্যবহার করা হবে শুধু পাথর, জানাচ্ছেন তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। চম্পত রাই বিশ্ব হিন্দু পরিষদেরও এক জন শীর্ষ পদাধিকারী। রাম মন্দির তৈরির প্রক্রিয়ায় আইআইটি চেন্নাই ও সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই)-এর যুক্ত থাকার কথা জানিয়েছেন তিনি। যে কোনও নির্মাণের আগে প্রস্তাবিত জমির মাটি পরীক্ষা করা খুব জরুরি। তাই পাথরের মন্দিরের ভিত তৈরি করতে হবে বিশেষভাবে। মাটি যাতে ভারবহনে সক্ষম হয় সেই ব্যবস্থাও করতে হবে। সেই কাজ করবেন চেন্নাই আইআইটির বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ধাক্কা যাতে মন্দির সহ্য করতে পারে, সেই দিকটাও দেখবে সিবিআরআই। লারসেন অ্যান্ড টুবরো মন্দির নির্মাণ প্রক্রিয়ার পুরোটা দেখাশোনা করবে। পাথরের পাশাপাশি মন্দির তৈরির জন্য প্রায় ১০ হাজার তামার রড লাগবে বলেও জানিয়েছেন চম্পত রাই। মন্দির তৈরিতে অংশগ্রহণ করতে চাইলে সাধারণ মানুষকে তামার রড দিয়ে সাহায্য করার আহ্বানও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, পাথরের তৈরি মন্দির অনেক বেশি টেকসই হবে। আলো, জল, বাতাসের দ্বারা ক্ষয় হলেও হাজার বছরের বেশি সময় ধরে হিন্দুত্বের চিহ্ন বহন করবে এই রাম মন্দির।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget