এক্সপ্লোর

ভাগবত, আদিত্যনাথ সম্পর্কে সোস্যাল মিডিয়ায় 'আপত্তিকর' পোস্ট, গায়িকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

কৌরের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আরও তদন্তের জন্য সাইবার সেলে পাঠানো হবে বলে জানিয়েছেন এসএইচও।

বারাণসী: সোস্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত সম্পর্কে গালিগালাজ, আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে গায়িকা তরণ কৌর ধিঁলো ওরফে হরদ কৌরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। স্থানীয় আইনজীবী শশাঙ্ক শেখরের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ব্রিটেনের বাসিন্দা কৌরকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এসএইচও ক্যান্টনমেন্ট বিজয় প্রতাপ সিংহ। কৌর অভিযুক্ত হয়েছেন ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ (রাষ্ট্রদ্রোহিতা), ১৫৩ এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিরোধ, শত্রুতা ছড়ানো), ৫০০ (মানহানি) ও ৫০৫ (উসকানি দেওয়ার ইচ্ছা) ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায়। কৌরের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আরও তদন্তের জন্য সাইবার সেলে পাঠানো হবে বলে জানিয়েছেন এসএইচও। ‘গ্লাসি’, ‘মুভ ইওর বডি’-র মতো হিট গানের জন্য জনপ্রিয় কৌর। ফিউচার রেকর্ডস নামে মিউজিক লেবেলও আছে তাঁর। সংবাদ সংস্থার খবর, বান্দ্রার কুরলা কমপ্লেক্সের সাইবার থানায় কৌরের নামে লিখিত নালিশ জানিয়েছেন জনৈক সন্দীপ ঘুঘেও, নিজেকে যিনি বিজেপির ফিল্ম ইউনিয়নের সভাপতি বলে দাবি করেছেন। কৌর ২ সিনিয়র নেতাকে অপমান, গালিগালাজ করেছেন বলে অভিযোগ তাঁর। কোনও প্রমাণ, যুক্তি ছাড়াই সম্মাননীয় ব্যক্তিদের সম্পর্কে কুত্সা করার কোনও অধিকার কৌরের নেই বলে সওয়াল করেছেন তিনি। ঘুঘের দাবি, কুরুচিকর ভাষা প্রয়োগ করে ঘৃণা ছড়াতে সোস্যাল মিডিয়ার অপব্যবহার করায় ব্যবস্থা নিতে হবে কৌরের বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget