এক্সপ্লোর

নোট বদলে বিপাকে পড়া মানুষের সুরাহায় বিশেষ ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ রতন টাটার

নয়াদিল্লি: কালো টাকা, দুর্নীতির মোকাবিলা করা যাবে বলে সওয়াল করে  নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলেছেন ইতিমধ্যেই।  এবার নোট বাতিলে বিপাকে পড়া গরিব মানুষের দুর্ভোগ কমাতে তাঁদের জন্য বিশেষ ত্রাণ ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দিলেন রতন টাটা। ট্যুইট  করে টাটা সন্স-এর চেয়ারম্যান বলেছেন, সরকার নতুন নোট সরবরাহের জন্য যথাসাধ্য  চেষ্টা করছে বটে, তবে জাতীয় বিপর্যয়ের সময় যে ধরনের পদক্ষেপ করা হয়ে থাকে, সেরকমই কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হোক যাতে সমাজের দুর্বল অংশের মানুষের নিত্যদিনের প্রয়োজন মেটাতে সুবিধা হয়, জরুরি ভিত্তিতে চিকিত্সা বা ছোটখাট হাসপাতালে ডাক্তার দেখানো, এসব করতে পারেন তাঁরা। এটা করা গেলে সত্যিই ভাল হবে। এ ধরনের জরুরি পদক্ষেপ করা হলে তাকে দারুণ ভাবে স্বাগত জানাবেন সমাজের বিপন্ন মানুষজন, তাঁদের এটা মনে হবে যে, সরকার তাঁদের কথা ভাবে, নোট বাতিলের মতো এমন জরুরি কর্মসূচি রূপায়নের সময় সাধারণ মানুষের প্রয়োজন, চাহিদার কথা সরকার ভুলে যায়নি।   রতন টাটা উল্লেখ করেছেন যে, নোট বাতিলের পদক্ষেপ বাস্তবায়িত করার জেরে আমজনতা বিরাট সমস্যায় পড়েছেন, বিশেষত দেশের ছোট ছোট শহরে হাসপাতালে চিকিত্সা, বড় রকমের অপারেশন করাতে, ওষুধপত্র কিনতে গিয়ে।  ঘরে নগদ টাকা না থাকায় খাবার কেনা থেকে শুরু করে নিত্যদিনের নানা মৌলিক চাহিদা মেটাতে গিয়ে দুর্বল মানুষজন কঠিন সমস্যায় পড়ছেন বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ৫০০, ১০০০-এর নোট নিষিদ্ধ হওয়ার পর থেকে ঘরে বড় অঙ্কের নোট থাকায় সমস্যায় পড়েছেন সিংহভাগ মানুষ। এটিএম, ব্যাঙ্কে পর্যাপ্ত নতুন ১০০ টাকার নোটের সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। এই প্রেক্ষাপটেই ট্যুইট টাটা-কর্তার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget