এক্সপ্লোর
দশেরার দিনই রাবণের আরাধনা!

মথুরা: যে দিন রামচন্দ্র রাবণ-বধ করেছিলেন, সেই দিনটিকেই রাবণের আরাধনার জন্য বেছে নিল এক রাবণ-ভক্ত সংগঠন। ১১ অক্টোবর দেশ জুড়ে যখন পালিত হবে দশেরা উত্সব, তখন দশাননেরই পুজো করবে ‘রাবণ ভক্ত মণ্ডল’ নামে এই সংগঠন। সংগঠনের প্রেসিডেন্ট ওমবীর সারস্বত জানিয়েছেন, আগামীকাল অর্থাত মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ নতুন যমুনা সেতুর কাছে সমবেত হবেন তাঁরা। সেখানেই মহাদেও-র মন্দিরে অনুষ্ঠিত হবে রাবণ-আরাধনা। প্রসঙ্গত, অনেকেই মাইকেল মধুসূদন দত্তের মতো রামায়ণে রাবণকেই হিরো হিসেবে মনে করেন। এই সংগঠনও তাই, দশেরার দিন রামের উপাসনা না করে করবেন রাবণ-পুজো।
Before You Go
CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের





















