এক্সপ্লোর

অনাদায়ী ঋণ আদায়ে ব্যাঙ্কগুলিকে আরও ক্ষমতা দিচ্ছে সরকার

নয়াদিল্লি: দেশের শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরই অনাদায়ী ঋণের পরিমাণ ৬ লক্ষ কোটি টাকারও বেশি। এই ঋণ আদায় করার জন্য ব্যাঙ্কগুলিকে আরও ক্ষমতা দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। রিজার্ভ ব্যাঙ্ককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সরকার। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এ বিষয়ক এক অর্ডিন্যান্সের কথা ঘোষণা করেছেন। এরপরেই নির্দেশিকা জারি করেছে সরকার। সংসদের বাদল অধিবেশনে এই বিল পাশ করানোর পরিকল্পনা করেছে সরকার। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং আইনের ৩৫এ ধারা সংশোধন করা হয়েছে। অর্ডিন্যান্স অনুযায়ী, ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণ আদায়ের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। এ বিষয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ব্যাঙ্কগুলির অসঞ্চালিত সম্পদের (নন-পারফরমিং অ্যাসেটস) পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। ফলে ব্যাঙ্কগুলির আর্থিক কার্যকলাপ বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণেই এই অর্ডিন্যান্সের কথা ভেবেছে সরকার। ব্যাঙ্কিং আইনের ৩৫এ ধারা সংশোধন করার পাশাপাশি ৩৫এএ এবং ৩৫এবি ধারা যুক্ত করা হয়েছে। বর্তমানে স্থিতাবস্থার ফলে অর্থনৈতিক অসাড়তা তৈরি হয়েছে। এটা চলতে দেওয়া যায় না। অচলাবস্থা ভাঙা দরকার। জেটলি আরও বলেছেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কগুলির বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়া ব্যাঙ্কগুলির ঋণ সংক্রান্ত বিষয়টির উপর নজরদারি চালাবে একটি কমিটি। অন্য কোনও তদন্তকারী সংস্থা এ বিষয়ে নাক গলাবে না। দুর্নীতি দমন করার জন্য আইন সংশোধনের কথাও ভাবছে সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget