এক্সপ্লোর

নোট বাতিল নিয়ে সংসদীয় কমিটিতে কড়া কড়া প্রশ্নের মুখে উর্জিত, জানালেন, ২০১৬-র গোড়া থেকে আলোচনা চলছিল

নয়াদিল্লি:  সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে নোট বাতিল ইস্যুতে এমপিদের কড়া কড়া প্রশ্নের মুখে পড়লেন উর্জিত পটেল। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন কমিটির কংগ্রেস সদস্যরা চেপে ধরেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে। কবে নোট বাতিলের পর তৈরি হওয়া অচলাবস্থা কেটে গিয়ে দেশে ব্যাঙ্কিং ব্যবস্থা স্বাভাবিক হবে, তিনি সে ব্যাপারে স্পষ্ট সময়সীমা দিতে পারেননি বলে সূত্রের খবর। দিগ্বিজয় সিংহের মতো বেশ কয়েকজন কংগ্রেস সাংসদ দাবি  করেন,  নগদ টাকা তোলার ওপর বিধিনিষেধ কবে পুরোপুরি উঠে যাবে, স্পষ্ট করে জানাতে হবে উর্জিতকে।  তাঁরা আরও জানতে  চান, বড় অঙ্কের নোট বাতিল করে বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তটি কার? রিজার্ভ ব্যাঙ্কের স্বশাসন নিয়েও তাঁরা প্রশ্ন ছুঁড়ে দেন তাঁকে। কিন্তু তিনি তাঁদের বেশিরভাগ প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেন বেশ কয়েকজন এমপি। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়, এ পর্যন্ত ৯.২ লক্ষ  কোটি টাকা বা বাতিল হওয়া ১০০০, ৫০০ নোটের ৬০ শতাংশ নতুন নোটের আকারে বাজারে ফিরে এসেছে। কিন্তু নোট বাতিল হওয়ার পর ৫০ দিনে কত ৫০০ -১০০০ টাকার নোট জমা পড়েছে,  সে ব্যাপারে স্পষ্ট তথ্য তিনি দিতে পারেননি বলে অভিযোগ। এদিন দুই ডেপুটি গভর্নর আর গাঁধী ও এস এস মুন্দ্রাকে নিয়ে কমিটির বৈঠকে আসেন উর্জিত। ২০ জানুয়ারি সংসদের পিএসি-তেও তাঁর যাওয়ার কথা নোট বাতিল ইস্যুতে। এদিন উর্জিত কমিটির সামনে বলেন, নোট বাতিলের ব্যাপারে ২০১৬-র গোড়া থেকেই সরকারের সঙ্গে কথা চলছিল কেন্দ্রীয় ব্যাঙ্কের। ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের উদ্দেশ্য সম্পর্কে সরকারের সঙ্গে তাঁরা সহমত বলেও জানান তিনি। তবে সদস্যরা জানতে চান, কেন কালো টাকা, জাল নোট, সন্ত্রাসবাদ মোকাবিলার কথা গোড়ায় বলেও শেষে ডিজিটাল লেনদেনের কথা বলা হল। বৈঠকের পর এক সাংসদ বলেন, গভর্নর তাঁদের  প্রশ্নের আংশিক জবাব দিয়েছেন।  কিন্তু মূল প্রশ্নের জবাব মেলেনি। ঠিক কত টাকা অর্থ ব্যবস্থায় ফিরে এসেছে, ব্যাঙ্কগুলিতে স্বাভাবিক অবস্থা কবে ফিরবে, প্রশ্ন করা হলে স্পষ্ট কিছু বলেননি তিনি। মনে হয়, আরবিআই কর্তারা নোট বাতিল নিয়ে চাপে রয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, পটেলকে প্রশ্নবাণে বিদ্ধ হওয়া থেকে কার্যত উদ্ধার করেন মনমোহন সিংহ। তাঁকে আরও প্রশ্নে জেরবার করা থেকে সাংসদদের বিরত করেন তিনিই। নোট বাতিল ইস্যুকে রাজ্যসভায় তিনিই সরকারের পাহাড়প্রমাণ ব্যর্থতা ও সংগঠিত লুঠ বলেছিলেন। এদিন তিনিই সাংসদদের বলেন, একটি প্রতিষ্ঠান হিসাবে আরবিআইকে যথাযথ গুরুত্ব, মর্যাদা দিতে হবে। তার গভর্নরের সম্মানও অক্ষুন্ন রাখতে হবে। তাঁকে প্রশ্নের মাধ্যমে আক্রমণ না করাই সমীচিন হবে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget