এক্সপ্লোর

যে কোনও মূল্য দিতে তৈরি: বিহারে হিংসা নিয়ে শরিক বিজেপিকে কড়া হুঁশিয়ারি নীতীশের দলের

পটনা: বিহারে হিংসার ঘটনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বিরোধীরা নিশানা করছে নীতীশ কুমার সরকারকে। এই অবস্থায় শরিক বিজেপিকে কড়া বার্তা দিল বিহারের শাসক দল জেডি-ইউ। নীতীশ কুমারের দল, হিংসার যাঁরা উস্কানি দিচ্ছেন, সেই নেতাদের ওপর রাশ টানতে বিজেপিকে কড়া বার্তা দিল। একটি টেলিভিশন চ্যানেলে জেডি-ইউ-র সাধারণ সম্পাদক শ্যাম রজক বলেছেন, 'নীতীশজী কখনওই আইন-শৃঙ্খলা নিয়ে কোনও আপোস করেন না..আর এ জন্য আমরা যে কোনও মূল্য দিতে রাজি'। চলতি মাসের গোড়াতেই নীতীশ শরিক বিজেপি সম্পর্কে অস্বস্তির কথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, যারা সমাজের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করবে তাদের সঙ্গে কোনওভাবেই আপোস করা হবে না। নীতীশ বলেন, 'মনে রাখবেন, আমি দুর্নীতির সঙ্গেও আপোস করিনি, যারা সমাজে ভেদাভেদ তৈরি করতে চাইছে, তাদের সঙ্গেও আপোস করব না। আমি সামাজিক শান্তির পক্ষে। আমি স্পষ্ট জানাতে চাই যে ভালোবাসা, সহানুভূতি ও সাম্প্রদায়িক সংহতির মাধ্যেই দেশ এগিয়ে যাবে'। উল্লেখ্য, গত বছরই লালুপ্রসাদের আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে বিজেপির হাত ধরেছিল নীতীশের দল। সম্প্রতি বিহারের বিভিন্ন স্থানে হিংসার ঘটনার খবর পাওয়া গিয়েছে। আরজেডি ও কংগ্রেসের মতো বিরোধীদলগুলি বিজেপির বিরুদ্ধে হিংসায় উস্কানির অভিযোগ করছে। একইসঙ্গে জোট শরিকের সামনে অসহায় ভূমিকা নেওয়ার জন্য জেডি-ইউ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদকে চিকিত্সার জন্য দিল্লির এইমসে নিয়ে আসা হয়েছে। সেখানে লালু দাবি করেছেন, নীতীশ কুমার এখন চূড়ান্ত বেকায়দায়। লালুর অভিযোগ, বিজেপি পুরো রাজ্যে হিংসার আগুন ছড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget