এক্সপ্লোর

অখিলেশ, স্ট্যালিন, এমনকি অভিষেক বচ্চনও পরিবারতন্ত্রেরই প্রতিনিধি, ভারতে এটাই দস্তুর, বললেন রাহুল

ওয়াশিংটন: রাজনীতিতে পরিবারতন্ত্রের পক্ষে সওয়াল কংগ্রেস সহসভাপতি রাহুল গাঁধীর।  কংগ্রেস দলে পরিবারতন্ত্রের অভিযোগ সম্পর্কে প্রশ্নের উত্তরে রাহুল বলেছেন, সারা ভারতেই তো এটাই দস্তুর। দেশের অধিকাংশ দলেরই এই সমস্যা রয়েছে.. অখিলেশ যাদব...স্ট্যালিন (ডিএমকে), এমনকি অভিষেক বচ্চনও পরিবারতন্ত্রের ফল। যেমন, আম্বানিরাও ব্যবসা করে। ইনফোসিসেও তাই-ই হচ্ছে। রাহুল বলেছেন, কংগ্রেসে এমন অনেক লোক রয়েছেন, তাঁরা পারিবারিক সূত্রে দলে আসেননি।আবার এমনও অনেকেই রয়েছেন যাঁদের বাবা বা দাদু রাজনীতিতে ছিলেন। এক্ষেত্রে সক্ষমতা, সংবেদনশীলতাই মাপকাঠি হওয়া উচিত। আমেরিকার বার্কলে-তে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেছেন রাহুল। দলের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে রাহুল বলেছেন, ২০১২-নাগাদ কংগ্রেস মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিল। ১০ বছর ক্ষমতায় থাকার পর এটা যে কোনও দলের পক্ষেই সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেছেন, ২০১২ নাগাদ দলের মধ্যে ঔদ্ধত্য মাথাচাড়া দিয়ে উঠেছিল। আর সেই ঔদ্ধত্যই মানুষের সঙ্গে দলের যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল। রাহুল বলেছেন, ২০০৪-এ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারে ক্ষমতায় এসে আগামী ১০ বছরের জন্য একটা রূপরেখা তৈরি করা হয়েছিল। কিন্তু ২০১০-১১ তে এসে ওই রূপরেখা যে আর কাজ করছিল না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। রাহুল আরও বলেছেন, বর্তমান বিজেপি সরকার যে সব কর্মসূচী হাতে নিয়েছে সেগুলির উদ্যোগ কংগ্রেসের আমলেই নেওয়া হয়েছিল। কিন্তু সেই কর্মসূচীর মূল কাঠামো এখন আর ততটা কাজ করছে না। এটা তাঁদের জানা আছে। নরেন্দ্র মোদীর জমানায় দেশে মহাত্মা গাঁধীর অহিংসার আদর্শ সংকটে পড়েছে বলেও অভিযোগ করেছেন কংগ্রেস সহ সভাপতি। রাহুল প্রধানমন্ত্রী মোদীর বিদেশনীতিরও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সরকারের অবস্থানের সঙ্গে তাঁরা সহমত। আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা দরকার। কিন্তু সরকারের নীতি ভারতকে সংকটে ফেলে দিচ্ছে। প্রতিবেশী নেপাল, মায়ানমার, মালদ্বীপের মতো দেশগুলিতে চিনের প্রভাব বাড়ছে। এভাবে ভারত বিচ্ছিন্ন হয়ে পড়লে তা বিপজ্জনক। রাহুল বলেছেন, প্রয়োজনে তিনি কার্যনির্বাহকের দায়িত্ব নিতে রাজি। একইসঙ্গে তিনি বলেছেন, এ ব্যাপারে দলই সিদ্ধান্ত নেবে। তিনি বলেছেন, কংগ্রেসে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে।

সেরা শিরোনাম

Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ভিডিও

Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের
Suvendu Adhikari: 'এটাই ওর শেষ বক্তব্য,জোড়া FIR আছে',বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget