এক্সপ্লোর

অযোধ্যায় রামমন্দিরের ভিতের নীচে সরযূ নদীর ধারা! আইআইটি-র কাছে নতুন নকশা চাইল ট্রাস্টি বোর্ড

সূত্রের খবর, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট আইআইটি-কে অনুরোধ করেছে মজবুত পরিকাঠামোর জন্য আরও উন্নতমানের নকশা দিতে।

নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরের নিচে সরযূ নদীর স্রোত পাওয়া গিয়েছে। তাই ঝুঁকি নিতে চাইছে না মন্দিরের ট্রাস্টি বোর্ড। মন্দিরের কাঠামো যাতে মজবুত হয়, সেজন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বা আইআইটি-র কাছে আরও ভালো নকশা চাইল মন্দির কর্তৃপক্ষ।

অযোধ্যার রামমন্দিরের নির্মাণ কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র। তিনি সম্প্রতি এ নিয়ে আলোচনায় বসেন। সেখানেই তিনি জানিয়েছেন, যেহেতু মন্দিরের তলায় জলের অস্তিত্ব পাওয়া গিয়েছে তাই বর্তমান নকশা মজবুত পরিকাঠামোর ক্ষেত্রে উপযুক্ত নয়।

সূত্রের খবর, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট আইআইটি-কে অনুরোধ করেছে মজবুত পরিকাঠামোর জন্য আরও উন্নতমানের নকশা দিতে। যদিও আইআইটির তরফে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মন্দিরের ট্রাস্টি বোর্ড দুটি বিকল্প নিয়ে আলোচনা করছে। তার মধ্যে একটি হল মন্দিরের কলামগুলি ভাইব্রো পাথর দিয়ে তৈরি করা। আরেকটি বিকল্প হল মাটির ধারণ ক্ষমতা বাড়াতে মাটির মধ্যে ইঞ্জিনিয়ারিং সামগ্রী মিশিয়ে দেওয়া।

সব কিছু ঠিকঠাক চললে ২০২৩ সালে রাম মন্দিরের মন্দিরের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। এ বছরের ৫ আগস্ট রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ভূমিপূজার পরদিন থেকেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছিল। জানা গিয়েছিল শুধু মন্দির তৈরিতে খরচ পড়বে ৩০০ কোটি টাকা। মন্দির এলাকায় নির্মাণ ও উন্নয়ন কাজ চালাতে আরও কয়েক কোটি টাকা খরচ হবে। মন্দির নির্মাণের মূল দায়িত্বে অনুভাই সোমপুরা।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget