এক্সপ্লোর

হরিয়ানা হিংসা: পদত্যাগের প্রশ্নই নেই, নিজেদের কাজে সন্তুষ্ট, সাফাই খট্টারের

নয়াদিল্লি: রাম রহিমের মামলার রায়কে কেন্দ্র করে পাঁচকুলা ও সিরসায় হিংসা ছড়িয়ে পড়ার ঘটনায় প্রশাসনিক গাফিলতি ছিল না বলে দাবি করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার। একইসঙ্গে বিরোধীদের তোলা পদত্যাগের দাবিও খারিজ করে দিয়েছেন তিনি।

হরিয়ানা-জুড়ে সাম্প্রতিক হিংসার একটি রিপোর্ট বুধবার বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর কাছে জমা দেন খট্টার। বৈঠক থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি জানিয়ে দেন, নেতৃত্ব বদলের কোনও প্রশ্নই নেই।

বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়, যে হিংসার ঘটনায় খট্টার-প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। শীর্ষস্তরে রদবদল হতে পারে বলেও সম্ভাবনা জোরাল হয়। কিন্তু, এদিন সব জল্পনায় জল ঢেলে খট্টার জানিয়ে দেন, তিনি পদত্যাগ করছেন না।

ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানা জুড়ে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে। অন্তত ৩৮ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ২৫০ জন। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। নষ্ট হয় বহু কোটি টাকার সম্পত্তি। এই নিয়ে বিরোধীদের রোষে পড়েন মুখ্যমন্ত্রী খট্টার।

কিন্তু, বিজেপি দাবি করে, রায় ঘোষণার অনেক আগে থেকেই রাম রহিমের কয়েক লক্ষ অনুগামী জমায়েত হয়েছিল পাঁচকুলা ও সিরসায়। তারাই মূলত এই হিংসা চালিয়েছে। খট্টার প্রশাসনের তরফে আরও জানানো হয়, হিংসার বাঁধিয়ে আদালতে নিজের হাজিরা রুখতে চেয়েছিল রাম রহিম।

এদিন খট্টার বলেন, আমরা অনেক সংযত হয়ে কাজ করেছি। আমরা আমাদের লক্ষ্যে সফল। বিরোধীদের তোলা পদত্যাগের দাবি খারিজ করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, অনেকেই অনেক কিছু বলতে পারে। আমরা আমাদের কাজে সন্তুষ্ট। আমরা সঠিক কাজই করেছি। কোনও রদবদল হবে না।

গতকাল রাম রহিমের পালিতা কন্যা হনিপ্রীত দাবি করেন, হরিয়ানার ভোটে সমর্থনের বিনিময়ে ডেরা প্রধানকে ধর্ষণ মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এপ্রসঙ্গে খট্টারের সাফাই, রাজনৈতিক দল সকলের সমর্থন আশা করে। কিন্তু, এক্ষেত্রে এমন কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি যেখানে কেউ আইন ভঙ্গ করলে, তাকে সমর্থন করা হবে। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget