এক্সপ্লোর

অসমে চূড়ান্ত এনআরসি প্রকাশের সময়সীমা বেড়ে ৩১ আগস্ট, ২০ শতাংশ নমুনা নতুন করে পরীক্ষার দাবি খারিজ

দুই সরকারই গত ১৯ জুলাই শীর্ষ আদালতকে স্পষ্ট বলে, ভারত দুনিয়ার উদ্বাস্তুদের রাজধানী হতে পারে না। অসমে এনআরসি আপডেট করার প্রক্রিয়া ৩১ জুলাইয়ের সময়সীমা বাড়ানোর দাবিও করে।

নয়াদিল্লি: অসমে চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের সময়সীমা এক মাস পিছল। ৩১ জুলাই থেকে তা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। অসমে জাতীয় নাগরিকপঞ্জি তৈরির প্রক্রিয়া পরিচালনকারী কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা যেসব রিপোর্ট পেশ করেছেন, সেসব খতিয়ে দেখে এই সিদ্ধান্ত জানিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর এফ নরিম্যানকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। শীর্ষ আদালত আগে সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছিল। তবে খসড়া এনআরসি-তে ভুলবশতঃ কোনও কোনও নাম বাদ দেওয়া, কোনও কোনও নাম ঢোকানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে তালিকা থেকে ২০ শতাংশ নমুনা নতুন করে পরীক্ষার যে দাবি তোলা হয়েছিল, তা খারিজ হয়ে গিয়েছে। ভুল করে কাদের বাদ দেওয়া বা ঢোকানো হয়েছে, খুঁজে দেখতে ওই দাবি করেছিল কেন্দ্র ও অসম সরকার। কেন্দ্র ও অসম সরকারের তরফে বক্তব্য পেশ করেন যথাক্রমে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল ও সলিসিটর জেনারেল তুষার মেহতা। দুই সরকারই গত ১৯ জুলাই শীর্ষ আদালতকে স্পষ্ট বলে, ভারত দুনিয়ার উদ্বাস্তুদের রাজধানী হতে পারে না। অসমে এনআরসি আপডেট করার প্রক্রিয়া ৩১ জুলাইয়ের সময়সীমা বাড়ানোর দাবিও করে। পাশাপাশি বহু বেআইনি অনুপ্রবেশকারীর নাম, বিশেষত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে, নাগরিকপঞ্জিতে ঢুকেছে, এই আশঙ্কা দূর করতে নমুনা ফের পরীক্ষা করার নির্দেশ দেওয়ার আবেদনও করে তারা। দুই সরকারই জানায়, নাগরিকপঞ্জি তৈরির প্রক্রিয়ায় স্থানীয় অফিসাররা যুক্ত থাকার ফলে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে কয়েক লক্ষ লোকের নাম অন্যায় ভাবে এনআরসি-তে উঠেছে। গত ১৭ জুলাই কেন্দ্র ও অসম সরকার সুপ্রিম কোর্টে বলে, বাংলাদেশ সীমান্তের কাছে অসমের জেলাগুলিতে চূড়ান্ত এনআরসি-তে অন্তর্ভূক্ত নামগুলির ২০ শতাংশ নমুনা ও বাকি জেলাগুলিতে তালিকায় থাকা নামের ১০ শতাংশ নমুনা খতিয়ে দেখা হোক। ভারতীয় নাগরিকদের নাম কেটে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম তোলা হয়েছে বলে দাবি করে দুই সরকার। তারা ২০১৮-য়. দেওয়া সুপ্রিম কোর্টের এক নির্দেশেরও উল্লেখ করে যাতে বলা হয়েছিল, খসড়া এনআরসি-তে অন্তর্ভুক্ত লোকজনের ১০ শতাংশ নতুন করে খতিয়ে দেখার কথা তারা ভেবে দেখতে পারে। সর্বোচ্চ আদালত বিষয়টিকে বিরাট মাপের মানবিক সমস্যা বলে উল্লেখ করে, রাজ্যের এনআরসি সমন্বয়কারী অফিসারকে মুখ বন্ধ করা খামে রিপোর্ট পেশ করে জানাতে বলে, নাগরিকত্ব দাবি করা লোকজনকে নতুন করে তথ্য ও প্রমাণপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হলে তার কী প্রতিক্রিয়া হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget