এক্সপ্লোর

মণিপুরে বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: মণিপুরে ভারতীয় সেনাবাহিনী, অসম রাইফেলস এবং পুলিশের বিরুদ্ধে বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম বি লোকুর ও ইউ ইউ ললিতের বেঞ্চ সিবিআই ডিরেক্টরকে একটি তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে। ২০০০ থেকে ২০১২ সালের মধ্যে নিরাপত্তারক্ষী ও পুলিশের বিরুদ্ধে মণিপুরে ১,৫২৮টি বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় সরকার অবশ্য সেনাবাহিনীর পাশেই দাঁড়িয়েছে। আদালতে কেন্দ্র দাবি করেছে, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানেই এতজনকে হত্যা করা হয়েছে। এটা বিচার-বহির্ভূত হত্যা নয়। সব বিচার বিভাগীয় তদন্তই সেনাবাহিনীর বিরুদ্ধে হতে পারে না। সেনাবাহিনীও দাবি করেছে, স্থানীয় মানুষের আবেগের কথা মাথায় রেখেই পক্ষপাতমূলক বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছে। জম্মু ও কাশ্মীর ও মণিপুরে সেনাবাহিনীর অভিযান নিয়ে কোনও অভিযোগ করা যায় না। গত বছরের জুলাইয়ে মণিপুরে ভুয়ো সংঘর্ষে হত্যার অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যে অঞ্চলগুলিতে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন রয়েছে, সেখানে সশস্ত্র বাহিনী বা পুলিশের মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করার অনুমতি নেই বলেও জানায় আদালত। ২৬৫টি বিচার-বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget