এক্সপ্লোর

আধারের এক দেশ, এক পরিচয় ধারণায় আপত্তি কোথায়, রাজ্য সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: আধারকে অত্যাবশ্যক করার পিছনে কেন্দ্রীয় সরকার যে এক দেশ, এক পরিচয়ের কথা বলছে, তাতে আপত্তিটা কোথায়। পশ্চিমবঙ্গ সরকারকে এই প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে নামেন বরিষ্ঠ আইনজীবী ও কংগ্রেস নেতা কপিল সিবাল। তিনি বলেন, সুপ্রিম কোর্ট অবশ্যই আধারের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখুক। নাগরিকদের আধার কার্ড করাতে বাধ্য করার অর্থ হল, তথ্য গোপনে কিছুমাত্র ত্রুটি হলে তাঁদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্য হয়ে যাবে। তাই এই এক দেশ, এক পরিচয় ধারণাটি বিবেচনা করুক সুপ্রিম কোর্ট। এর জবাবে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সিবালকে প্রশ্ন করে, এক দেশ, এক পরিচয় ধারণায় অসুবিধেটা কোথায়। আমরা সবাই তো ভারতীয় আর এই পরিচয়ে গর্বিত। সিবাল জবাবে ঠাট্টা করে বলেন, এই ধারণায় কোনও ভুল নেই কিন্তু আধার তা স্থির করে দিতে পারে না। আধার না থাকলেও আমরা সকলে ভীষণরকমভাবে ভারতীয়ই থাকব। সিবালের বক্তব্য, এতদিন যদি কোনও ব্যক্তি কাগজপত্র দিয়ে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে না পারতেন, তবে কাগজপত্রের অনুলিপি বার করে তিনি নিজের পরিচয় দিতে পারতেন, নাগরিকত্ব খোওয়ানোর প্রশ্ন উঠত না। কিন্তু ব্যক্তির যাবতীয় ব্যক্তিগত তথ্য যদি আধারের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় চলে যায়, আর সেই তথ্য হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তবে তা বরাবরের জন্য গেল। এভাবে নাগরিকের সুরক্ষা হরণ করছে আধার, এই অধিকার কোনও রাষ্ট্রের নেই। জবাবে শীর্ষ আদালত বলে, কেন্দ্র জানিয়ে দিয়েছে, আধারের তথ্য ফাঁস হওয়া সম্ভব নয়। এ ব্যাপারে আজ ফের শুনানি।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget