এক্সপ্লোর

ধর্ষণে অভিযুক্ত ফলাহারি মহারাজের পৌরুষত্ব প্রমাণের পরীক্ষা হল

জয়পুর:  ২১ বছরের আইনের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত রাজস্থানের আলওয়ারের বাসিন্দা স্বঘোষিত গডম্যান স্বামী প্রপান্নাচারী ফলাহারি মহারাজের পৌরুষত্ব প্রমাণের পরীক্ষা হল। শনিবারই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পৌরুষত্ব পরীক্ষার পর সেটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে, নমুনাটির ফরেন্সিক পরীক্ষা হবে। গত ৭ অগাস্ট এক ২১ বছরের আইনের পড়ুয়াকে নিজের আশ্রমের ঘরে ডেকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এই স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে। মেয়েটি তাঁর দায়ের করা এফআইআরের কপিতে সেই রাতের ঘটনার কথা বিস্তারিত ভাবে জানিয়েছেন। মেয়েটির বাবা-মাও এই মহারাজের দীর্ঘদিনের ভক্ত। তাঁরাই মেয়েকে সেদিন আশ্রমে অর্থদান করার জন্যে পাঠিয়েছিলেন। সেদিন গ্রহণ লাগার অজুহাত দিয়ে তরুণীকে আশ্রমে আটকে দেন মহারাজ। তারপর রাতে ঘরে ডেকে বলেন, তাঁকে বিচারক বানিয়ে দেবেন, কিন্তু বদলে তিনি কী দেবেন? এরপর নিজের জিবে মধু দিয়ে ঔঁ এঁকে বলেন, সেটা সেখান থেকে মুখ দিয়ে বের করতে হবে তরুণীকে। তারপর কাছে আসতেই মেয়েটিকে ধরে বিছানায় ফেলে দেন। যৌন হেনস্থার সময় বলেন, তিনি পুরোটাই করছেন ভগবানের নির্দেশে। এরপর মেয়েটিকে বলেন, তাঁর ভাই নেই। মায়ের বয়স হয়েছে। তিনি মেয়েটিকে পাত্র যোগাড় করে দেবেন, কিন্তু তাঁকে শয্যাসঙ্গী হতে দিতে হবে তার আগে। এমনকি কমবয়সি ছেলেদের সঙ্গে তাঁকে মিশতেও বারণ করেন। কারণ, বেশিরভাগ সময়ই তাঁরা মেয়েদের ব্যবহার করে ফেলে দেন, দাবি মহারাজের। এমন সময় সেই ঘরে বাইরের দরজায় কেউ টোকা দিতেই মেয়েটিকে অন্য ঘরে পাঠিয়ে দেন অভিযুক্ত মহারাজ, সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, এই ঘটনার কথা কাউকে জানালে ফল খারাপ হবে। মেয়েটি সেদিন সারা রাত আশ্রমে কেঁদে পরের দিন বাড়ি ফিরে যান। পরে বাবা-মাকে সব জানালে তাঁরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ মহারাজের ঘর থেকে তাঁর ব্যবহৃত ল্যাপটপ, সিডি, অন্য গেজেট এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেগুলো সবই ফরেন্সিক পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget