এক্সপ্লোর

টিপু সুলতানকে নিয়ে পাকিস্তানের ট্যুইট, কংগ্রেসকে নিশানা অমিত শাহের

নয়াদিল্লি: কর্নাটক বিধানসভা ভোটের মুখে পাকিস্তান সরকার ট্যুইট করে মহীশূরের প্রাক্তন শাসক টিপু সুলতানের ব্যাপক প্রশংসা করায় কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ। গতকাল টিপুর মৃত্যুবার্ষিকীতে পাকিস্তানের ওই ট্যুইট ঘিরে জল্পনা ছড়ায়, কর্নাটকের নির্বাচন মাথায় রেখে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা কি এটা? বিজেপি সভাপতি পাক সরকারের ট্যুইটের স্ক্রিনশট সহ ট্যুইট করে বলেন, কংগ্রেস যেন ভারতের ঘরোয়া রাজনীতিতে বিদেশি রাষ্ট্রকে না জড়ায়। তিনি লেখেন, কংগ্রেস, পাকিস্তানের বিস্ময়কর টেলিপ্যাথি আছে। গতকাল পাক সরকারের টিপু সুলতানকে মনে পড়ল, যার জন্মবার্ষিকী কর্নাটকের কংগ্রেস সরকার ধুমধাম করে পালন করে। আবার আজ মনিশঙ্কর আয়ারও মহম্মদ আলি জিন্নার প্রশংসা করলেন। গুজরাত বা কর্নাটক, যেখানকারই ভোট হোক, কেন যে কংগ্রেস পাকিস্তানকে জড়িয়ে নেয়, বুঝি না। গত বছর গুজরাত ভোটের সময় পাকিস্তানি কর্তাব্যক্তিদের সঙ্গে কংগ্রেস নেতাদের বৈঠকের উল্লেখ করেন তিনি। লেখেন, গুজরাত ভোটের সময় আমরা দেখেছি, বিজেপিকে হারাতে শীর্ষ পাক অফিসারদের সঙ্গে কংগ্রেস নেতারা ডিনার বৈঠক করেছিলেন। আবার এখন টিপু সুলতান আর জিন্নার প্রতি পরস্পরের ভালবাসা দেখা যাচ্ছে। কংগ্রেসকে বলব, আমাদের ঘরোয়া ব্যাপারে পাকিস্তানকে টানবেন না। বিষয়টাকে শোভন রাখা উচিত। কংগ্রেস অবশ্য বিজেপির তোলা ওই অভিযোগ নাকচ করেছিল। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা দাবি করেছিলেন, ভোটারদের ধর্মীয় লাইনে বিভাজিত করতে কংগ্রেস ইচ্ছা করে পাকিস্তানকে টেনে আনছে। কর্নাটকে টিপুর জন্মবার্ষিকী পালনেও প্রবল বিরোধিতা করে বিজেপি বলেছিল, টিপু হিন্দুদের ওপর অত্যাচার করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget