এক্সপ্লোর

দলের অনুগত সৈনিক হিসেবে প্রস্তাবের বিপক্ষে ভোট দেবেন, জানালেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন

নয়াদিল্লি: দল বা দলীয় নীতির সঙ্গে তাঁর যতই মতবিরোধ থাকুক না কেন, সংসদে আগামীকাল তিনি অনাস্থা প্রল্তাবের বিরুদ্ধেই ভোট দেবেন বলে সাফ জানিয়ে দিলেন শত্রুঘ্ন সিনহা।

সম্প্রতি, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে পটনা সাহিবের এই বিজেপি সাংসদের ‘ঘনিষ্ঠতা’ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মহলে শত্রুঘ্নর দল-ছাড়ার জল্পনা শুরু হয়। এই নিয়েও এদিন মুখ খোলেন তিনি। পরিষ্কার করে দেন, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে দল ছাড়ার কোনও ইচ্ছা তাঁর নেই। ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ বলেন, আমি বিজেপির সদস্য। আমি দল ছাড়িনি। দলও আমাকে ছাড়েনি। অনুগত সৈনিকের মতো আমি দলের আদেশ যথাযথ পালন করব। খারাপ সময়ে দলের সঙ্গে থেকে বিরোধী-পরিচালিত অনাস্থা প্রস্তাবকে ব্যর্থ করব। https://twitter.com/ANI/status/1019893391302320133

প্রসঙ্গত, চার বছর আগে ক্ষমতায় আসা ইস্তক, এইপ্রথমবার অনাস্থা প্রস্তাবের সম্মুখীন মোদী সরকার। গতকালই, লোকসভায় বিজেপি-শাসিত এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে কেন্দ্রেরই শরিক দল টিডিপি। তাদের সমর্থন করে কংগ্রেস সহ বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলি। শুক্রবার, সংসদে আলোচনা ও ভোটাভুটি হবে।

এই নিয়ে বিরোধীদের হাল্কা কটাক্ষ করতেও ছাড়েননি ‘বিহারীবাবু’। তাঁর মতে, বিরোধী শিবিরে একাধিক বুদ্ধিজীবী রয়েছেন। ফলত, বিরোধীদের উচিত ছিল আরও পরে এই অনাস্থা প্রস্তাব আনা। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সংখ্যা রয়েছে। তাছাড়া, আমাদের মনোবল চাঙ্গা রয়েছে। ফলে, সহজেই প্রস্তাব ব্যর্থ করতে সক্ষম হব। দলীয় সাংসদ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও তার নীতির বিরোধিতা করে আসছেন শত্রুঘ্ন সিনহা। বিভিন্ন ইস্যুতে মোদী সরকারের সমালোচনা করে আসছেন এই অভিনেতা-রাজনীতিবিদ। সেই প্রসঙ্গে শত্রুঘ্ন জানান, তিনি দলকে আয়না দেখানোর কাজ করেন। ভবিষ্যতেও করবেন। তবে, এটা পারিবারিক বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget