এক্সপ্লোর

ভোটে অন্তর্ঘাতের হুঁশিয়ারি, মার্চে দলও গড়বেন শিবপাল

এটাওয়া: ভোটের আগেও উত্তরপ্রদেশের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টি (সপা)-র অভ্যন্তরীন সংঘাত থামার  কোনও লক্ষ্মণ নেই। ভোট প্রচার চলাকালেই নিজের ক্ষোভ উগরে দিলেন শিবপাল যাদব। সপা প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের ভাই শিবপাল যাদব যে মন্তব্য করেছেন তাতে দলের মধ্যে পারিবারিক কোন্দলে নয়া মাত্রা জুড়েছে। তিনি বলেছেন, আগামী ১১ মার্চের পর তিনি নতুন দল গঠন করবেন। তিনি বলেছেন, ১১ মার্চ যখন রাজ্য বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে তখন তিনি নতুন দল গড়বেন। নিজের অনুগামীদের কাছে শিবপাল অখিলেশ যাদবকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি সরকার গঠন কর, আমি নতুন পার্টি গড়ব।

তাঁর এই ঘোষণার পর সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন সপা প্রধান তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলের স্বার্থ বিরোধী কাজ করলে কাউকেই রেয়াত করা হবে না। যদিও অখিলেশ কারুর নাম উল্লেখ করেননি।

উল্লেখ্য, দলের দখল নিয়ে সপা-র ঘরোয়া লড়াইয়ে জিতেছেন অখিলেশ। শিবপালকে উত্তরপ্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে বসিয়েছেন নিজের অনুগামীকে।

এই ঘটনায় তিনি যে ক্ষুব্ধ, এদিন তা বুঝিয়ে দিয়েছেন শিবপাল। যাদবদের শক্ত ঘাঁটি যশবন্তনগর থেকে প্রার্থী হয়েছেন শিবপাল। তিনি তির্যক ভঙ্গিতে বলেছেন, তাঁকে দলের টিকিট দিয়ে কৃতার্থ করেছেন অখিলেশ। অন্যথায় তিনি নির্দল হিসেবে লড়াই করতেন।

শিবপাল বলেছেন, বহু সমর্থকই চেয়েছিলেন, আমি নির্দল হিসেবে লড়াই করি.. সে রকম হলে আমি মুক্ত হয়ে যেতাম।

শিবপাল আরও ঘোষণা করেছেন, তিনি সপা-র বিক্ষুব্ধ প্রার্থীদের হয়ে প্রচার করবেন। শিবপাল  বলেছেন, তিনি মুলায়মের পাশেই থাকবেন এবং কোনওভাবেই নেতাজীর অসম্মান বরদাস্ত করবেন না।

উল্লেখ্য, সপা-র নয়া ক্ষমতা বিন্যাসে সম্পূর্ণ কোণঠাসা শিবপাল। তাঁকে দলের তারকা প্রচারকদের তালিকাতেও রাখা হয়নি।

শিবপালের  হুমকি সম্পর্কে অখিলেশ বলেছেন, দলের স্বার্থবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। একইসঙ্গে তিনি বলেছেন, নেতাজীর আশীর্বাদ তাঁর সঙ্গে রয়েছে এবং সপা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ৩০০-র বেশি আসনে জয়ী হবে। যাদব পরিবারে কোনও বিরোধ নেই বলেও দাবি করেছেন অখিলেশ।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget