এক্সপ্লোর

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে পদত্যাগপত্র পাঠালেন নভজ্যোৎ সিংহ সিধু

পঞ্জাব সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন, এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন নভজ্যোৎ সিংহ সিধু।

চণ্ডিগড়: পঞ্জাব সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন, এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন নভজ্যোৎ সিংহ সিধু। সোমবার ট্যুইট করে সিধু জানিয়ে দেন, “আমি আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছি, তাঁর সরকারি বাসভবনেই তা পাঠিয়ে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ২০১৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন নভজ্যোৎ সিংহ সিধু। তারপর কংগ্রেস সেখানে ক্ষমতায় আসার পর সিধুকে ক্যাপ্টেন অমরিন্দর সিংহের ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়। সিধুর হাতে দেওয়া হয় রাজ্যের ভ্রমণ ও সংস্কৃতি দফতরের দায়িত্ব। চলতি বছরের জুন মাসে ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সিধুর হাত থেকে ওই মন্ত্রকের দায়িত্ব কেড়ে নিয়ে বিদ্যুৎ দফতরের দায়িত্ব দেন। এই রদবদলের কারণ হিসেবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী সিধুর ‘অকর্মণ্যতাকেই’ ঢাল করেন। সাফাই দেওয়া হয়, সিধু সঠিকভাবে দফতর পরিচালনা করতে পারেননি বলেই ২০১৯ লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে দলের ফল খারাপ হয়েছে। যা মানতে নারাজ সিধু। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত তোপ দেগে বসেন এই নেতা। তাঁর দাবি, তিনি বরাবরই একজন পারফর্মার, এখানেও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

মন্ত্রিসভার রদবদলের পর, তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও দলের সম্পাদিকা প্রিয়ঙ্কা গাঁধী বঢড়ার সঙ্গেও দেখা করেন তিনি। ৯ জুন সেই সাক্ষাতের পর ১০ তারিখ রাহুলকে একটি চিঠিও লেখেন তিনি। সেখানে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার কথা জানান সিধু। সেই চিঠির একটি সফট কপি ট্যুইটারে পোস্টও করেন তিনি। এই ঘটনার একমাস পরই সত্যি সত্যিই পঞ্জাব সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন নভজ্যোৎ সিংহ সিধু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget