এক্সপ্লোর

চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি এখনও স্পর্শকাতর, উত্তেজনার পারদ আরও চড়তে পারে: ভামরে

নয়াদিল্লি: ডোকলামে অচলাবস্থার আটমাস পর প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে বলেছেন, চিনের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি স্পর্শকাতর এবং উত্তেজনার পারদ আরও চড়তে পারে। তিনি বলেছেন, টহলদারি, সীমানা অতিক্রম এবং বিভিন্ন অচলাবস্থার কারণে উত্তেজনার পারদ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-র পরিস্থিতি স্পর্শকাতর। উল্লেখ্য, ভারত ও চিনের মধ্যে ৪,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বলা হয়। দেশ গঠনে সেনার ভূমিকা সংক্রান্ত একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, আস্থাবর্ধক ব্যবস্থা গ্রহণ বাড়ানো হয়েছে। সেইসঙ্গে এলএসি-তে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত বছরের ১৬ জুন ডোকলামে চিনের সঙ্গে ভারতের দীর্ঘ অচলাবস্থার সূচনা হয়। বিতর্কিত এলাকায় চিনা সেনার রাস্তা নির্মাণের কাজ ভারতীয় সেনা বন্ধ করে দিল এর সূত্রপাত হয়। দীর্ঘ ৭৩ দিন চিনের সেনার চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকেন ভারতীয় জওয়ানরা। শেষপর্যন্ত ২৮ আগস্ট অচলাবস্থার অবসান ঘটে। সূত্রের খবর, উত্তর ডোকলামে চিন সেনা মোতায়েন করে রেখেছে এবং বিতর্কিত এলাকায় পরিকাঠামো গড়ে তুলছে। গত জানুয়ারিতে সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, পাকিস্তানের সঙ্গে সীমান্তের থেকে এবার ভারতের চিনের সঙ্গে সীমান্তের দিকে নজর ঘোরানোর সময় চলে এসেছে। চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠেছে, এভাবে তারই ইঙ্গিত দিয়েছিলেন সেনা প্রধান। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ভামরে ভারতের মতো দেশে আইএসআইএসের ভাবধারা পাকিস্তানের অনুঘটক হয়ে হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেছেন। পাকিস্তানে ক্রমবর্দ্ধমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে গণবিধ্বংসী অস্ত্র রাষ্ট্রবহির্ভূত শক্তিগুলির হাতে চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভামরে। ভামরে বলেছেন, প্রতিবেশী দেশের দিক থেকে ভারত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেনা ও নিরীহ নাগরিকদের ওপর আক্রমণের ঘটনা অব্যাহত রয়েছে। কাশ্মীরের পরিস্থিতি এখনও একটা চ্যালেঞ্জ হয়ে রয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী দেশের পক্ষে ক্ষতিকর বিপদগুলি কঠোর হাতে মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ধর্মীয় মৌলবাদের বাড়াবাড়ি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর প্রচার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget