এক্সপ্লোর

হায়দরাবাদে ইভাঙ্কা ট্রাম্পের নিরাপত্তায় স্নাইপার রাইফেল, মাইন-প্রতিরোধী লিমুজিন

হায়দরাবাদ: আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজ সাজ রব হায়দরাবাদের প্রশাসনিক মহলে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ফলকনামা প্যালেস ও মিয়াপুরকে। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট ও মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন ইভাঙ্কা ট্রাম্প। তাঁর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানগুলিতে মোতায়েন করা হবে তেলঙ্গানার এলিট গ্রেহাউন্ড (মাওবাদী-দমন বাহিনী) ও অক্টোপাস (সন্ত্রাস-দমন বাহিনী)-এর বাছাই করা জওয়ানরা। কম্যান্ডোদের হাতে থাকবে রাশিয়ার তৈরি দ্রাগুনোভ স্নাইপার রাইফেল। তেলঙ্গানার পুলিশের কম্যান্ডোরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জনসভায় এই রাইফেল ব্যবহার করেছেন। ইভাঙ্কার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মার্কিন গোয়েন্দা বাহিনী আমেরিকা থেকে নিয়ে আসছে তিনটি বুলেটপ্রুফ ও মাইন-প্রতিরোধক লিমুজিন। কারণ, তিনি সড়ক পথ ব্যবহার করবেন। জানা গেছে, শামসাবাদ বিমানবন্দর থেকে সড়ক পথে ওয়েস্টিন হোটেলে আসবেন। এরপর আগামী ২৮ নভেম্বর হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যাবেন। সেখান থেকে যাবেন ফলকনামা প্যালেসে। তাঁর কনভয় এসকর্ট করতে থাকবে পুলিশের অন্তত ছয়টি গাড়ি। সূত্রের খবর, ইভাঙ্কার নিরাপত্তায় কোনও খাকি উর্দিধারী পুলিশকর্মী থাকবেন না। যাঁদের মোতায়েন করা হবে তাঁদের পরনে থাকবে কালো শ্যুট ও সাফারি। অন্যান্য নিরপত্তা সংস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানেই এই ব্যবস্থা। ইভাঙ্কা যেখানে যেখানে যাবেন আগামী ২৫ তারিখ থেকেই সেই জায়গাগুলির নিরাপত্তার ভার নিয়ে নেবে পুলিশ। ইভাঙ্কার নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক, র, এসপিজি, আইবি ,ইন্টেলিজেন্স সিকিওরিটি উইং এবং তেলঙ্গানা পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগের বৈঠক হয়েছে। তাজ ফলকনামা প্যালাসে ইভাঙ্কার নৈশভোজের প্রস্তুতিও তুঙ্গে। বেঙ্গালুরু, তাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসা হচ্ছে। বিভিন্ন তাজ হোটেলের শেফদেরও আনা হচ্ছে। ব্যবস্থা করা হয়েছে সোনা ও রূপোর থালা এবং চামচের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget