এক্সপ্লোর

কানসাস শ্যুটিংয়ের জের, আমেরিকায় পড়াশোনা করতে যেতে ভয় পাচ্ছেন ভারতীয় ছাত্রছাত্রীরা

নয়াদিল্লি: কানসাসে গুলিচালনার জেরে ভালরকম ধাক্কা খেয়েছে অনেক ছাত্রছাত্রীর আমেরিকান ড্রিম। তাঁরা মনে করছেন, বিদেশি পড়ুয়াদের জন্য আমেরিকা আর আদর্শ গন্তব্য নয়। আগের মত বিদেশি ছাত্রছাত্রীদের দু’হাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে না অভিবাসীদের দেশ। যেভাবে একেবারে অকারণে কানসাসে ২ ভারতীয় যুবকের ওপর গুলি চালানো হয়েছে ও তাতে একজন মারা গিয়েছেন, তাতে এ দেশে মানুষের মধ্যে জমা হয়েছে ক্রোধ। ঘটনায় আহত ভারতীয় অলোক মাদাসানির বাবা সব বাবা মাকে আবেদন করেছেন, এই পরিস্থিতিতে ছেলেমেয়েদের আমেরিকায় না যেতে দিতে। শুধু তিনি নন, এতদিন আমেরিকায় পড়তে যেতে যে সব ছাত্রছাত্রীরা উৎসাহী ছিলেন, তাঁরাও সরাসরি স্বীকার করছেন, এবার ভয় করছে। আমেরিকায় পড়াশোনা কতটা নিরাপদ, তা নিয়ে ভাবছেন তাঁরা। স্নাতকরা জানাচ্ছেন, আর আমেরিকা নয়, স্নাতকোত্তর পড়াশোনার জন্য তাঁরা বেছে নিচ্ছেন কানাডা বা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়। অনেকেরই বাবা মা ফোন করে চাপ দিচ্ছেন, গন্তব্য বদলানোর জন্য। বহু ছাত্রছাত্রীর ধারণা ছিল, সাম্যের দেশ আমেরিকায় সব জাতি, ধর্মের মানুষের জন্য সমান জায়গা রয়েছে। কিন্তু কানসাস শ্যুটিং বদলে দিয়েছে সব কিছু। সব পেয়েছির দেশেও অসাম্য আর জাতিবিদ্বেষের গন্ধ পাচ্ছেন তাঁরা। তবে যাঁদের ছেলেমেয়ে আরও খানিকটা ছোট, তাঁদের আশা, এই পরিস্থিতি সাময়িক, আমেরিকা আবার বিদেশি পড়ুয়াদের জন্য সেরা গন্তব্য হয়ে উঠবে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে গত বছর বিদেশি পড়ুয়ার সংখ্যা ১০লাখ ছাড়িয়ে গিয়েছে, যার মধ্যে ১৪ শতাংশ ভারতীয়।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget